
বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তাদের বদলি আবেদন শুরু হচ্ছে আগামী ১ আগস্ট থেকে। অনলাইনে এ আবেদন চলবে ১৬ আগস্ট পর্যন্ত। শিক্ষা ক্যাডারের অধ্যাপক পদমর্যাদার কর্মকর্তারা উপাধ্যক্ষ পদে বদলি বা পদায়নের জন্য আবেদন করতে পারবেন। শিক্ষা মন্ত্রণালয় থেকে এ–সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তাদের সরকারি কলেজের শিক্ষক বদলি/পদায়ন নীতিমালা-২০১০ অনুযায়ী অনলাইনে বদলির আবেদন দাখিল করতে বলা হয়েছে। একই সঙ্গে অনলাইন ব্যতীত অন্য কোনো উপায়ে প্রেরিত/পেশকৃত আবেদন বিবেচনা করা হবে না মর্মেও বদলি/পদায়ন নীতিমালা-২০২০-এ উল্লেখ রয়েছে।
বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের অধ্যাপক পদমর্যাদার কর্মকর্তাদের মধ্যে উপাধ্যক্ষ পদে বদলি/পদায়নে আগ্রহী আবেদনকারীদের ১ থেকে ১৬ আগস্ট পর্যন্ত সময়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটের সংশ্লিষ্ট লিংক ব্যবহার করে অনলাইনে আবেদন করার পরামর্শ প্রদান করা হয়েছে। আবেদনসমূহ অধ্যক্ষ/উপাধ্যক্ষ/প্রতিষ্ঠানপ্রধানেরা ১৭ আগস্টের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর অগ্রায়ণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।