ফাইল ছবি
ফাইল ছবি

মেডিক্যালের সব ক্লাস পরীক্ষা বন্ধ ঘোষণা

দেশের সব সরকারি–বেসরকারি মেডিক্যালের ক্লাস–পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ সোমবার স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর এ সিদ্ধান্তের কথা এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে দেশে সম্ভাব্য বিদ্যুৎ ও জ্বালানিসংকট মোকাবিলায় ইতিমধ্যে দেশের সব বিশ্ববিদ্যালয় আজ থেকে বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরই ধারাবাহিকতায় আগামীকাল মঙ্গলবার থেকে মেডিক্যাল কলেজের ক্লাস-পরীক্ষাও বন্ধের এ সিদ্ধান্ত জানাল স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের আজকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আগামী ১০/৩/২০২৬ হতে পবিত্র ঈদুল ফিতরের সরকার ঘোষিত ছুটি পর্যন্ত দেশের সকল মেডিক্যাল কলেজ/ডেন্টাল কলেজ/ইউনিটগুলোর ক্লাস এবং অভ্যন্তরীণ পরীক্ষাসমূহ বন্ধ থাকবে।’