শিক্ষা মন্ত্রণালয়
শিক্ষা মন্ত্রণালয়

বিদ্যালয়ের নাম পরিবর্তন করে ব্যক্তির নামে নেওয়ার আবেদন করলেন বিএনপির সংসদ সদস্য

পাবনা জেলার এক মাধ্যমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে ব্যক্তির নামে করার আবেদন করা হয়েছে। আবেদনের পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষাপ্রতিষ্ঠানটি সরেজমিনে পরিদর্শন করে সুস্পষ্ট মতামত, যৌক্তিকতাসহ স্বয়ংসম্পূর্ণ প্রস্তাব সুপারিশসহ প্রতিবেদন এ বিভাগে পাঠানোর জন্য নির্দেশ দিয়েছে। গতকাল সোমবার (১৫ জুন ২০২৬) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের চিঠি থেকে এ তথ্য জানা গেছে।

রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও পাবনা জেলা প্রশাসকের পাঠানো চিঠিতে বলা হয়েছে, পাবনা জেলার বেড়া উপজেলার ফকিরকান্দি নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নাম পরিবর্তন করে ‘জাকিয়া হাবিব নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়’ নামে নামকরণ করার আবেদন করা হয়েছে। আবেদন করেছেন পাবনা-২ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম রেজা হাবিব।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী হিসিবে এ কে এম সেলিম রেজা হাবিব ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-২ আসনে ধানের শীষ প্রতীকে ২ লাখ ১৫ হাজার ৪০৬ ভোট পেয়ে নির্বাচিত হন।