মাদ্রাসা শিক্ষা বোর্ড
মাদ্রাসা শিক্ষা বোর্ড

মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির বাদ পড়া শিক্ষার্থীদের আবার রেজিস্ট্রেশনের সুযোগ

মাদ্রাসায় ২০২৪, ২০২৫ ও ২০২৬ সালের ষষ্ঠ শ্রেণির রেজিস্ট্রেশন থেকে বাদ পড়া শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশনের সময় বৃদ্ধি করা হয়েছে। নতুন ঘোষণা অনুযায়ী, ২৮ জুন পর্যন্ত অনলাইনে রেজিস্ট্রেশনের ফি জমা দিতে পারবে শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন মাদ্রাসার অধ্যক্ষ, সুপারসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের উদ্দেশে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪, ২০২৫ ও ২০২৬ খ্রিষ্টাব্দের ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত যেসব শিক্ষার্থীর রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় কোনো কারণে বাদ পড়েছে, সেসব শিক্ষার্থীর শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখার জন্য সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে ফি পরিশোধ এবং ইএসআইএফ পূরণের সময়সীমা বর্ধিত করা হলো। পরবর্তী শ্রেণিতে রেজিস্ট্রেশনের বিড়ম্বনা এড়াতে ভবিষ্যৎ ও মানবিক দিক বিবেচনা করে তাদের সংশ্লিষ্ট মাদ্রাসার মাধ্যমে অনলাইনে রেজিস্ট্রেশনের জন্য এ সুযোগ দেওয়া হয়েছে। সে অনুযায়ী আজ থেকে অনলাইনে রেজিস্ট্রেশন ফি জমা (বিলম্বসহ) দেওয়া যাবে, এ প্রক্রিয়া চলবে ২৮ জুন পর্যন্ত।

ফি সিস্টেমে জমা হওয়ার পরই কেবল তথ্য আপলোডের জন্য নতুন এন্ট্রি অপশন পাওয়া যাবে। তথ্য (eSIF) এন্ট্রির সর্বশেষ তারিখ ৩০ জুন। এখানে শুধু বিলম্ব ফি দিয়ে নতুন শিক্ষার্থীর তথ্য এন্ট্রি করতে পারবে। আগে এন্ট্রিকৃত শিক্ষার্থীর কোনো তথ্য এডিট বা ডিলেট করার সুযোগ থাকবে না। শুধু রেজিস্ট্রেশন ফি প্রদান ও তথ্য এন্ট্রি–সংক্রান্ত সমস্যার সমাধানের জন্য অফিস সময়ের মধ্যে প্রতিষ্ঠানের ইআইআইএনভিত্তিক সিম নম্বর দিয়ে ০১৭১৩-০৬৮৯০৯ বা ০১৫১৬-১১৯৩৬০ নম্বরে যোগাযোগ করতে হবে।