দক্ষিণ কোরিয়ার কইকা স্কলারশিপ প্রোগ্রাম ২০২৭-এ অংশগ্রহণের জন্য সরকারি কর্মকর্তাদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও মাঠপর্যায়ে কর্মরত কর্মকর্তারা এই প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারবেন।
সব জেলা প্রশাসক ও সব মন্ত্রণালয়ের সচিবের কাছে পাঠানো জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দক্ষিণ কোরিয়া সরকারের অর্থায়নে কইকা স্কলারশিপ প্রোগ্রাম ২০২৭-এর আওতায় বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ/সংস্থাসমূহ এবং মাঠ প্রশাসনে কর্মরত কর্মকর্তাদের উচ্চশিক্ষার লক্ষ্যে ১৫টি (১১টি মাস্টার্স এবং ৪টি পিএইচডি) পূর্ণ বৃত্তির সুযোগ পাওয়া গেছে।
প্রোগ্রামে অংশগ্রহণকারী কর্মকর্তাদের যাবতীয় ব্যয় দক্ষিণ কোরিয়া সরকার বহন করা হবে এবং এতে বাংলাদেশ সরকারের কোনো আর্থিক সংশ্লেষ থাকবে না।
আবেদনে কয়েকটি শর্ত রয়েছে। এগুলো হলো—
প্রার্থীর বয়স ৪০ বছর অথবা এর কম হতে হবে;
প্রোগ্রামের বিষয়বস্তুর সঙ্গে প্রার্থীর কাজের সম্পৃক্ততা থাকতে হবে;
প্রার্থীদের Relevant field of study-তে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে;
যেসব কর্মকর্তা পূর্বে কোনো কইকো (KOICA) স্কলারশিপ প্রোগ্রামে অংশগ্রহণ করেননি। তবে যাঁরা কইকা স্টার্স ডিগ্রি প্রোগ্রাম সম্পন্ন করেছেন এবং ইতিমধ্যে সর্বনিম্ন তিন বছর সময় অতিক্রম হয়েছে, তাঁরা ডক্টরাল ডিগ্রি প্রোগ্রামের জন্য আবেদন করতে পারবেন।