এআই/ প্রথম আলো
এআই/ প্রথম আলো

মেডিক্যাল, ইঞ্জিনিয়ারিং ও নার্সিং শিক্ষার্থীরা পাবেন আর্থিক সহায়তা, আবেদন করুন দ্রুত

এমবিবিএস, বিএসসি ইঞ্জিনিয়ারিং ও নার্সিং শিক্ষায় সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ১ম বর্ষে ভর্তি হওয়া অসচ্ছল পরিবারের শিক্ষার্থীরা বিশেষ আর্থিক সহায়তা পাবেন। এ সহায়তার জন্য আবেদন শেষ হবে ২৫ মে ২০২৬। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে দেওয়া হবে এ সহায়তা। শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ–সংক্রান্ত চিঠি প্রকাশ করা হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আর্থিক সহায়তা প্রদান নির্দেশিকা-২০২৫ অনুযায়ী, উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চিকিৎসা (এমবিবিএস), বিএসসি (ইঞ্জিনিয়ারিং), বিএসসি (নার্সিং) শিক্ষায় সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে (১ম বর্ষ) অধ্যয়নরত অসচ্ছল পরিবারের শিক্ষার্থীদের থেকে ট্রাস্ট কর্তৃক নির্ধারিত ফরমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

নির্ধারিত আবেদন ফরম ও নির্দেশিকা ট্রাস্টের ওয়েবসাইট (www.pmeat.gov.bd) থেকে সংগ্রহ করা যাবে। আবেদন ফরম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে ২৫ মে অফিস চলাকালে সরাসরি বা ডাকযোগে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট, বাড়ি নং-৪৪, সড়ক নং-১২/এ, ধানমন্ডি, ঢাকা-১২০৯ বরাবর পাঠাতে হবে।

বিশেষ সহায়তার জন্য হেল্পলাইন ০২-৫৫০০০৪২৮, ০১৭৭৮৯৫৮৩৫৬ ও ০১৭৭৮৯৬৪১৫৬। অফিস চলাকালে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত হেল্পলাইন নম্বরে যোগাযোগ করা যাবে।