চীনের ‘শোয়ার্জম্যান স্কলারস’ প্রোগ্রামে ফুল ফান্ডেড স্কলারশিপ, জেনে নিন সব তথ্য

চীনের বেইজিংয়ের সিংহুয়া ইউনিভার্সিটি বিদেশি শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনা মূল্যে এক বছর মেয়াদি স্নাতকোত্তর প্রোগ্রামে বৃত্তি দেবে। এ বৃত্তির নাম ‘শোয়ার্জম্যান স্কলারস’। স্কলারশিপের জন্য আবেদন করতে হবে অনলাইনে।

চীনের বেইজিংয়ে ১৯১১ সালে যাত্রা শুরু সিংহুয়া ইউনিভার্সিটির। চীনের অন্যতম সেরা এই বিশ্ববিদ্যালয় একাডেমিক কারণে বিশ্বে পরিচিত। এ বিশ্ববিদ্যালয়ে সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, আর্টস এবং লিটারেচার, সোশ্যাল সায়েন্স ও মেডিসিনে বিশ্বের দেশের শিক্ষার্থীরা পড়াশোনা করেন।

সুযোগ-সুবিধা—
—নির্বাচিত প্রার্থীরা যে যে সুবিধা পাবেন—
—টিউশন ফি
—বিমানে আসা-যাওয়ার খরচ
—মাসিক উপবৃত্তি (থাকা-খাওয়া ও আনুষঙ্গিক ব্যয় মেটানোর জন্য)
—বইপত্র কেনার জন্য ভাতা
—স্বাস্থ্যবিমা
—ভ্রমণ ভাতা।

আবেদনের যোগ্যতা—
—প্রার্থীদের অবশ্যই স্নাতক ডিগ্রি থাকতে হবে
—বয়স ১৮ থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে। ২৮ বছর হতে এ বছরের ১ আগস্টে।
—নেতৃত্বের দক্ষতা থাকতে হবে;
—ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। ইংরেজি দক্ষতা পরীক্ষার স্কোর আবেদনের সঙ্গে জমা দিতে হবে প্রার্থীকে;

প্রয়োজনীয় নথিপত্র—
*জীবনবৃত্তান্ত (সিভি)
*অনলাইন আবেদনপত্র
*একাডেমিক ট্রান্সক্রিপ্ট
*রেফারেন্স লেটার ৩টি
*আইইএলটিএস স্কোর
*স্টেটমেন্ট অব পারপাস
*লিডারশিপ পারপাস প্রবন্ধ
*অন্যান্য পেপারস (যদি থাকে)।

আবেদন প্রক্রিয়া—
অনলাইনে আবেদন করতে এবং বিস্তারিত জানতে এখানে ক্লিক https://www.schwarzmanscholars.org/ করুন।