
জাতিসংঘের অনলাইন ভলান্টিয়ার প্রোগ্রাম ২০২৬–এর আবেদনের প্রক্রিয়া চলছে। এই উদ্যোগের মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তের দক্ষ তরুণ–তরুণী ও সংগঠন টেকসই উন্নয়নের কাজে যুক্ত হওয়ার সুযোগ পাবে। প্রোগ্রামটি সম্পূর্ণ অনলাইনভিত্তিক ও ফ্রি। অংশগ্রহণকারীরা ঘরে বসেই নতুন দক্ষতা উন্নয়ন ও গ্লোবাল নেটওয়ার্ক গড়ে তুলতে পারবেন। প্রকল্পভেদে আবেদনের সময়সীমা ভিন্ন। আগ্রহী আবেদনকারীকে সময়সীমা যাচাই করে আবেদন করতে হবে।
গ্রাফিক ডিজাইন, লেখা, শিক্ষা, অ্যাডভোকেসি ইত্যাদি নানা ক্ষেত্রে কাজ করার সুযোগ রয়েছে। শুধু ব্যক্তিই নয়, জাতিসংঘের সংস্থা, সরকারি প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনও অংশগ্রহণ করতে পারবে।
এই প্রোগ্রামে অংশগ্রহণকারীরা নানা পেশাগত অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন। এ ছাড়া বিশ্বের নানা প্রান্তের সমমনা মানুষের সঙ্গে যোগাযোগ ও নেটওয়ার্কও গড়ে তুলতে পারবেন। এই অভিজ্ঞতা সিভিতেও যুক্ত করা যাবে, যা ভবিষ্যতে ক্যারিয়ারে বাড়তি সুবিধা দেবে।
সুযোগ–সুবিধা
সম্পূর্ণ ফ্রি প্রোগ্রাম, কোনো আবেদন ফি নেই।
সম্পূর্ণ অনলাইনভিত্তিক।
বিশ্বখ্যাত প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি কাজ করার সুযোগ এবং কাজের আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার সম্ভাবনা।
তরুণেরা দক্ষতা ও শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী পছন্দমতো প্রকল্প বেছে নিতে পারবেন।
আবেদনের যোগ্যতা
যেকোনো দেশের নাগরিক আবেদন করতে পারবেন।
বয়স, লিঙ্গ বা শিক্ষাগত যোগ্যতার কোনো বাধা নেই।
আবেদনের প্রক্রিয়া
অনলাইনে আবেদন করা যাবে। আবেদন ও আবেদনের পদ্ধতিসহ যেকোনো বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।