
অধ্যায় ১৩
৮৮. পাকিস্তানি হানাদার বাহিনী আক্রমণ করে—
i. রাজারবাগ পুলিশ লাইনস
ii. পিলখানার ইপিআর হেড অফিস
iii. ঢাকা বিশ্ববিদ্যালয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৮৯. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশ্বস্ত ও ঘনিষ্ঠ সহচর কে ছিলেন?
ক. তাজউদ্দীন আহমদ
খ. মওলানা ভাসানী
গ. সৈয়দ নজরুল ইসলাম
ঘ. এম মনসুর আলী
৯০. বাংলাদেশে মুক্তিযুদ্ধে সরাসরি সমর্থন জানায় নিচের কোন রাষ্ট্র?
ক. যুক্তরাজ্য
খ. সোভিয়েত ইউনিয়ন
গ. ভারত
ঘ. যুক্তরাষ্ট্র
৯১. বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে নিচের কোন রাষ্ট্র প্রথম স্বীকৃতি দেয়?
ক. মালদ্বীপ খ. যুক্তরাজ্য
গ. নেপাল ঘ. ভারত
৯২. বহির্বিশ্বে মুক্তিযুদ্ধের পক্ষে প্রচারের প্রাণকেন্দ্র ছিল কোনটি?
ক. লন্ডন খ. নিউইয়র্ক
গ. ওয়াশিংটন ঘ. স্টোকহোম
৯৩. জর্জ হ্যারিসন কীভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধে সাহায্য করেন?
ক. বাংলাদেশের স্বাধীনতার পক্ষে গান গেয়ে বিশ্ব জনমত সৃষ্টি করে
খ. সরাসরি যুদ্ধে অংশ নিয়ে
গ. বাঙালিকে যুদ্ধে অনুপ্রাণিত করে
ঘ. বাংলাদেশে অস্ত্র পাচার করে
৯৪. আরব দেশগুলোর মধ্যে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সমর্থন জানায় কে?
ক. ইরাক খ. ইরান
গ. কুয়েত ঘ. বাহরাইন
সঠিক উত্তর
অধ্যায় ১৩: ৮৮. ঘ ৮৯. ক ৯০. গ ৯১. ঘ ৯২. ক ৯৩. ক ৯৪. ক