তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - এইচএসসি ২০২৪

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ১

৩১. আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহৃত হয়—

i. রোবোটিকসে

ii. সোশ্যাল মিডিয়ায়

iii. বিমান চালনায়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩২. কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা হলো—

i. Python

ii. MATLAB

iii. BASIC

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩৩. কোন তত্ত্বের ওপর ভার্চ্যুয়াল রিয়েলিটি প্রতিষ্ঠিত?

ক. মরগান তত্ত্ব খ. সিমুলেশন তত্ত্ব

গ. কম্পিউটার তত্ত্ব ঘ. ভার্চ্যুয়াল তত্ত্ব

৩৪. ভার্চ্যুয়াল রিয়েলিটিতে কত মাত্রার ইমেজ ব্যবহার করা হয়?

ক. একমাত্রিক খ. দ্বিমাত্রিক

গ. ত্রিমাত্রিক ঘ. বহুমাত্রিক

৩৫. HMD–এর পূর্ণ রূপ কী?

ক. Head Mounted Display

খ. Head Mounting Display

গ. Head Mounted Device

ঘ. Header Mounting Device

৩৬. ক্রায়োসার্জারি এমন একধরনের চিকিৎসাপদ্ধতি, যেখানে—

i. অত্যধিক শীতল তাপমাত্রা ব্যবহৃত হয়

ii. তাপমাত্রা কমানোর পর হঠাৎ তাপমাত্রা বৃদ্ধি করা হয়

iii. রোগাক্রান্ত ক্যানসার টিস্যু ধ্বংস করা হয়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩৭. যেসব তরল গ্যাস ক্রায়োজনিক এজেন্ট নামে পরিচিত—

i. নাইট্রোজেন

ii. আর্গন

iii. অক্সিজেন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩৮. টেলিপ্রেজেন্সের প্রয়োগক্ষেত্র কোনটি?

ক. ক্রায়োসার্জারি

খ. বায়োমেট্রিকস

গ. আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স

ঘ. ভার্চ্যুয়াল রিয়েলিটি

৩৯. নবীন শল্যচিকিৎসকদের প্রশিক্ষণ ও রোগনির্ণয়ে কোনটি ব্যবহৃত হয়?

ক. ক্রায়োসার্জারি

খ. বায়োমেট্রিকস

গ. আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স

ঘ. ভার্চ্যুয়াল রিয়েলিটি

৪০. বাস্তবে কোনো কাজ করার আগে কম্পিউটারে কৃত্রিমভাবে প্রয়োগ করে দেখাকে কী বলে?

ক. ক্রায়োসার্জারি খ. বায়োমেট্রিকস

গ. সিমুলেশন ঘ. ভার্চ্যুয়াল রিয়েলিটি

সঠিক উত্তর

অধ্যায় ১: ৩১.ঘ ৩২.ক ৩৩.ঘ ৩৪.গ ৩৫.ক ৩৬.ঘ ৩৭.ঘ ৩৮.ঘ ৩৯.ঘ ৪০.গ

এস কে এম মোজাম্মেল হক, সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা