১৩. প্রশ্ন: পাকিস্তানের আত্মসমর্পণের দলিল কোথায় স্বাক্ষর হয় এবং কারা এ দলিলে স্বাক্ষর করেন?
উত্তর: ঢাকার রেসকোর্স ময়দানে যৌথ বাহিনীর পক্ষে লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা এবং পাকিস্তানের পক্ষে লেফটেন্যান্ট জেনারেল নিয়াজি আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করেন।
১৪. প্রশ্ন: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কবে পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পান এবং স্বদেশ প্রত্যাবর্তন করেন?
উত্তর: ১৯৭২ সালের ৮ জানুয়ারি বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পান এবং ১৯৭২ সালের ১০ জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তন করেন।
রাবেয়া সুলতানা, শিক্ষক, বিয়াম ল্যাবরেটরি স্কুল, ঢাকা