ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধীনে ২০২২–২৩ শিক্ষাবর্ষে প্রফেশনাল মাস্টার ইন গভর্ন্যান্স স্টাডিজ (পিএমজিএস) প্রোগ্রামের ১৪তম ব্যাচের প্রথম সেমিস্টারে ভর্তির জন্য আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে।
ভর্তির যোগ্যতা:
প্রার্থীকে যেকোনো বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রির অধিকারী হতে হবে।
প্রার্থীর স্নাতকসহ সব পাবলিক পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণি/সিজিপিএ ২.৫০ থাকতে হবে।
কোর্সের মেয়াদ ১৮ মাস। চাকুরীরত প্রার্থীদের বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
আবেদনপত্র সংগ্রহ:
২২ জুন তারিখের মধ্যে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের কার্যালয় থেকে ১ হাজার ৫০০ টাকার বিনিময়ে ভর্তির আবেদনপত্র ও আনুষঙ্গিক কাগজপত্র সংগ্রহ করা যাবে।
আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে তিন কপি পাসপোর্ট সাইজের ছবি, সকল পরীক্ষার সনদপত্র ও নম্বরপত্রের সত্যায়িত ফটকপিসহ উপরোল্লিখিত সময়ের মধ্যে জমা দিতে হবে।
যোগাযোগ:
কক্ষ নং–৪১০, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, সামাজিক বিজ্ঞান অনুষদ ভবন (চতুর্থ তলা), ঢাকা বিশ্ববিদ্যালয়।
মুঠোফোন: ০১৭১৬৬৩০১৭৩, ০১৭৫৩৯৩৫৯৩৯, ০১৭১৬৩০১২৩৮
ভর্তি পরীক্ষা: ৭ জুলাই শুক্রবার, সকাল ১০টা ৩০ মিনিট।
ক্লাস: প্রতি শুক্রবার ও শনিবার
বিস্তারিত তথ্যের জন্য ওয়েবসাইট: du.ac.bd