সপ্তম শ্রেণির নতুন বই - ডিজিটাল প্রযুক্তি | শিখন অভিজ্ঞতা ১ : জরিপ ও জরিপের প্রশ্ন

সপ্তম শ্রেণির পড়াশোনা

জরিপের মাধ্যমে সমস্যার পেছনের কারণ ও সমাধান অনুসন্ধান

কাজ- ৩: জরিপের জন্য প্রশ্ন তৈরি করা

শিক্ষক শিক্ষার্থীদের বলবেন, তাদের দলের সমস্যার কারণ এবং সমাধান খুঁজতে একটি জরিপ প্রশ্নমালা তৈরি করতে।

শিক্ষক পর্যবেক্ষণ করবেন, শিক্ষার্থীরা সঠিকভাবে প্রশ্ন তৈরি করছে কি না।

কাজ- ৪: জরিপের প্রশ্নমালাটি অনলাইন প্রশ্নমালায় রূপান্তর

শিক্ষক জরিপ প্রশ্নমালাটি কীভাবে অনলাইন প্রশ্নে রূপান্তর করতে হবে, তা শিক্ষার্থীদের বুঝিয়ে বলবেন এবং শ্রেণির বাইরে একটি সময় নির্ধারণ করবেন, যখন শিক্ষার্থী বিদ্যালয়ের কম্পিউটারে বসে প্রশ্নগুলো অনলাইন প্রশ্ন হিসেবে প্রস্তুত করে নিয়ে আসবে। তা ছাড়া বিদ্যালয় বা বাড়িতে কোথাও কম্পিউটার এবং ইন্টারনেট না থাকলে মুঠোফোনে কীভাবে জরিপ করতে হয়, তা দেখিয়ে দেবেন।

জরিপের প্রশ্নের ধরন বিভিন্ন রকম হতে পারে। ১. বর্ণনামূলক ২. বহুনির্বাচনি

বর্ণনামূলক প্রশ্ন:

মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের বই পড়ায় আগ্রহী করতে কী করা উচিত বলে আপনি মনে করেন?

উত্তর: কুইজের মাধ্যমে বই পড়ায় আগ্রহী করে তোলা যেতে পারে।

অনলাইন জরিপটি তৈরি করার জন্য যেসব ফ্রি টুল ব্যবহার করা যেতে পারে, তার কয়েকটি নিচে দেওয়া হলো।

১. গুগল ফর্ম (Google Form) ২. সার্ভে মাঙ্কি (Survey Monkey) ৩. মাইক্রোসফট ফর্ম (Microsoft Form) এগুলো দিয়ে বর্তমান সময়ে সহজে অনলাইন তথ্য জরিপ ফর্ম তৈরি করা যায়।

নৈর্ব্যক্তিক/বহুনির্বাচনি প্রশ্ন:

আপনি কি পাঠ্যপুস্তক ব্যতিত নিয়মিত অন্য কোনো বই (গল্পের বা অন্যান্য) বই পড়েন?

উত্তর: ক. হ্যাঁ খ. না গ. মাঝেমধ্যে

ফর্ম সম্পূর্ণ তৈরি করা হয়ে গেলে যাদের কাছে তথ্য জানতে চাই, তাদের এটি পাঠাব। এটি পাঠাতে তাদের ই–মেইল ঠিকানার প্রয়োজন হবে।

প্রকাশ কুমার দাস, সহকারী অধ্যাপক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা