১. প্রশ্ন: এক দেশে ছিল এক রাজা --- ⃞
উত্তর: এক দেশে ছিল এক রাজা।
২. প্রশ্ন: লোকটিকে মুদিদোকান থেকে চাল ডাল---ডিম আর আলু কিনতে দেখলাম---
উত্তর: লোকটিকে মুদিদোকান থেকে চাল, ডাল, ডিম আর আলু কিনতে দেখলাম।
৩. প্রশ্ন: পারুল গল্প লেখে---আমি কবিতা লিখি--- ⃞
উত্তর: পারুল গল্প লেখে; আমি কবিতা লিখি।
৪. প্রশ্ন: আপনি কখন এলেন--- ⃞
উত্তর: আপনি কখন এলেন?
৫. প্রশ্ন: বলো কি--- এই কলমের দাম এক শ টাকা---
উত্তর: বলো কি! এই কলমের দাম এক শ টাকা!
৬. প্রশ্ন: ভালো---মন্দ নিয়েই আমাদের সমাজ--- ⃞
উত্তর: ভালো-মন্দ নিয়েই আমাদের সমাজ।
৭. প্রশ্ন: আমার বড় চাচা---যিনি মালয়েশিয়ায় ছিলেন---গতকাল বাড়ি ফিরেছেন--- ⃞
উত্তর: আমার বড় চাচা-যিনি মালয়েশিয়ায় ছিলেন-গতকাল বাড়ি ফিরেছেন।
৮. প্রশ্ন: প্রমিত ভাষার দুই রূপ---কথ্য ও লেখ্য--- ⃞
উত্তর: প্রমিত ভাষার দুই রূপ: কথ্য ও লেখ্য।
৯. প্রশ্ন: মা বললেন---তুমি দাঁড়াও---আমি আসছি--- ⃞
উত্তর: মা বললেন, ‘তুমি দাঁড়াও, আমি আসছি।’
জাহেদ হোসেন, সিনিয়র শিক্ষক, বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা