বাংলা ১ম পত্র - এইচএসসি ২০২৪

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

লালসালু

৬১. উপন্যাসের বর্ণনায় ‘লালসালু’ উপন্যাসে মহব্বতনগরে নবাগত লোকটির কোটরাগত চোখে কী ছিল?

ক. ক্ষোভ খ. আগুন

গ. রাগ ঘ. প্রতিহিংসার আগুন

৬২. তাহের-কাদেরের বাপ নিরুদ্দেশ হয়েছিল কেন?

ক. অপমানের কারণে

খ. স্ত্রীর সঙ্গে ঝগড়া করে

গ. মনের বৈরাগ্যে

ঘ. দারিদ্র্যের কারণে

৬৩. ‘লালসালু’ অনূদিত হয়েছে—

i. ইংরেজি ভাষায়

ii. ফরাসি ভাষায়

iii. চেক ভাষায়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৬৪. ‘লালসালু’ উপন্যাসে জমিলা হয়ে উঠেছে—

i. নারী ধর্মের প্রতিনিধি

ii. হৃদয় ধর্মের প্রতিনিধি

iii. মানব ধর্মের প্রতিনিধি

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৬৫. ‘লালসালু’ উপন্যাসে বিধৃত গ্রামের মানুষের তথাকথিত পীরের মাজার ভীতির কারণ হচ্ছে—

i. অজ্ঞতা

ii. কুসংস্কার

iii. অন্ধবিশ্বাস

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৬৬. ‘লালসালু’ উপন্যাসে উল্লেখিত হাসপাতালটি কোথায় অবস্থিত?

ক. মতিগঞ্জে খ. করিমগঞ্জে

গ. মহব্বতনগরে ঘ. আওয়ালপুরে

৬৭. ‘লালসালু’ উপন্যাসে কে দেশান্তর হয়?

ক. মজিদ খ. খালেক ব্যাপারী

গ. আমেনা বিবি ঘ. তাহেরের বাপ

৬৮. ‘লালসালু’ উপন্যাসে ঘুমকাতুর স্বভাবের কে?

ক. জমিলা খ. রহিমা

গ. আমেনা ঘ. ভানু বিবি

৬৯. জমিলার বিদ্রোহের উৎস কোনটি?

ক. সরলতা খ. কপটতা

গ. ভীরুতা ঘ. সহজ প্রাণধর্ম

৭০. মহব্বতনগরে নবাগত লোকটি কে?

ক. ব্যাপারী খ. রেহান আলী

গ. মজিদ ঘ. কালুমতি

সঠিক উত্তর

লালসালু: ৬১.খ ৬২.ক ৬৩.ক ৬৪.ক ৬৫.ঘ ৬৬.খ ৬৭.ঘ ৬৮.ক ৬৯.ঘ ৭০.গ

মোস্তাফিজুর রহমান লিটন, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা