২১. নারী-পুরুষের অনুপাত দ্বারা প্রকাশ পায়—
i. মোট জনসংখ্যার নারী বা পুরুষের শতকরা হার
ii. জনসংখ্যার প্রবৃদ্ধি
iii. প্রতি ১০০ বা ১০০০ নারীতে পুরুষের সংখ্যা অথবা এর বিপরীত
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২২. জনসংখ্যা–পিরামিডে দেখানো যাবে বাংলাদেশের—
i. নারীর সংখ্যা
ii. পুরুষের সংখ্যা
iii. বয়সস্তর
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকের আলোকে ২৩ ও ২৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।
২৩. উদ্দীপকের পিরামিডটি কোন ধরনের দেশের জনসংখ্যার প্রতীক?
ক. উন্নত খ. উন্নয়নশীল
গ. অনুন্নত ঘ. স্বল্পোন্নত
২৪. ওই জনসংখ্যা–পিরামিডের দেশে নির্ভরশীলতার হার বাংলাদেশের তুলনায় কেমন?
ক. কম খ. বেশি
গ. সমান ঘ. কোনো নির্ভরশীল জনসংখ্যা নেই
২৫. বাংলাদেশের কোন ধরনের অঞ্চলে জনসংখ্যা সবচেয়ে কম?
ক. সমতল অঞ্চলে খ. উপকূলীয় অঞ্চলে
গ. পাহাড়ি অঞ্চলে ঘ. দ্বীপ অঞ্চলে
২৬. জনসংখ্যা বৃদ্ধির জন্য কোনটির ওপর বিরূপ প্রভাব পড়ে না?
ক. জনস্বাস্থ্য খ. বাসস্থান
গ. জনশক্তি রপ্তানি ঘ. আবাদযোগ্য জমি
২৭. একটি দেশের জনসংখ্যাকে ওই দেশের আয়তন দিয়ে ভাগ করলে কী পাওয়া যাবে?
ক. জনসংখ্যার ঘনত্ব খ. জনসংখ্যার জন্মহার
গ. জনসংখ্যার মৃত্যুহার ঘ. জনসংখ্যার অভিগমন
২৮. কোনো এলাকার জনসংখ্যার পরিবর্তন নির্ভর করে—
i. জন্মহার
ii. মৃত্যুহার
iii. অভিগমন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৯. অভ্যন্তরীণ অভিগমনের কারণ কী?
ক. সংস্কৃতির ভিন্নতা খ. জনসংখ্যার চাপ
গ. জলবায়ু পরিবর্তন ঘ. ধর্মীয় কারণ
৩০. মানচিত্রে জনসংখ্যার বণ্টন দেখানোর জন্য উপযুক্ত পদ্ধতি হলো—
i. স্তম্ভলেখ
ii. ছায়াপাত
iii. বিন্দু
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
অধ্যায় ২: ২১.খ ২২.ঘ ২৩.খ ২৪.গ ২৫.গ ২৬.গ ২৭.ক ২৮.ঘ ২৯.খ ৩০.গ
মো. শাকিরুল ইসলাম, প্রভাষক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা