নবম শ্রেণি - বাংলা ১ম পত্র | পল্লিজননী : বহুনির্বাচনি প্রশ্ন (৪১-৪৮)

নবম শ্রেণির পড়াশোনা

পল্লিজননী

৪১. ‘সারা গায়ে দেয় হাত’ বলতে কী বোঝানো হয়েছে?

ক. মৃদু শাসন খ. সোহাগ করে

গ. সান্ত্বনা দেয় ঘ. দোয়া করে

৪২. ছেলে কার ঝাড়ার কথা মাকে জিজ্ঞাসা করে জানতে চায়?

ক. আবিরের খ. মাসুদের

গ. রহিম চাচার ঘ. করিম চাচার

৪৩. পল্লিজননী কবিতায় কয়টি পাখির নাম রয়েছে?

ক. চারটি খ. পাঁচটি

গ. ছয়টি ঘ. সাতটি

৪৪. কানাকুয়ো বাঁশবনে বসে ডাকে কেন?

ক. অন্য পাখিদের ভয়ে

খ. স্বাচ্ছন্দ্যবোধ করে

গ. সাপখোপের ভয়ে

ঘ. ওখানেই তার বাসস্থান

৪৫. ‘যে কথা ভাবিতে পরাণ শিহরে’– কোন কথা?

ক. সংসারের

খ. ছেলের মৃত্যুর

গ. আয়–রোজগারের

ঘ. নিঃসঙ্গ জীবনের

৪৬. ছেলে কার সঙ্গে খেলতে যাওয়ার বায়না ধরে?

ক. করিমের খ. রহিমের

গ. আবীরের ঘ. মাসুদের

৪৭. ছেলে কোনটিকে যতন করে রাখার আবদার তুলেছে?

ক. ঘুড়ি খ. লাটাই

গ. বাঁশি ঘ. বড়শি

৪৮. ‘পল্লিজননী’ কবিতায় কোন সিকার নাম করা হয়েছে?

ক. সমুদ্রকলি খ. ফুলঝুরি

গ. সাতনরি ঘ. বসন্তবাহার

সঠিক উত্তর

পল্লিজননী: ৪১.খ ৪২.গ ৪৩.ক ৪৪.ঘ ৪৫.খ ৪৬.ক ৪৭.খ ৪৮.গ

মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা