প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫।

সংক্ষিপ্ত উত্তর–প্রশ্ন, প্রতিটি উত্তরে ২ নম্বর

বাংলাদেশ ও বিশ্বপরিচয়: সংক্ষিপ্ত উত্তর–প্রশ্ন

প্রিয় প্রাথমিক বৃত্তি পরীক্ষার্থী, বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ে সংক্ষিপ্ত উত্তর–প্রশ্ন থাকবে ৮টি। সব কটি প্রশ্নের উত্তর করতে হবে। নম্বর থাকবে প্রতিটিতে ২ করে মোট ১৬।

প্রশ্ন: গ্যাসের চুলা ও বিদ্যুৎ ব্যবহারের পর কেন বন্ধ করব?

উত্তর: গ্যাসের চুলা ও বিদ্যুৎ ব্যবহারের পর বন্ধ না করলে বেশি টাকা বিল দিতে হবে। গ্যাস ও বিদ্যুৎ জাতীয় সম্পদ। জাতীয় সম্পদের অপচয় সব জনগণের সম্পদের অপচয়।

প্রশ্ন: আগুন ব্যবহারে সতর্ক থাকা প্রয়োজন কেন?

উত্তর: আগুন ব্যবহারে সতর্ক না হলে মূল্যবান সম্পদ, বাড়িঘর, মানুষ ও প্রাণী পুড়ে যেতে পারে।

প্রশ্ন: গণতন্ত্র শক্তিশালী করার জন্য কী করণীয়?

উত্তর: আমরা বাড়ি, বিদ্যালয়, খেলার মাঠ, কর্মক্ষেত্রসহ সব জায়গায় গণতান্ত্রিক আচরণ করব। এর ফলে আমাদের দেশের গণতন্ত্র আরও শক্তিশালী হবে।

প্রশ্ন: গণতন্ত্র কী? তোমার বিদ্যালয়ে গণতন্ত্র চর্চার দুটি উপায় লেখো।

উত্তর: গণতন্ত্র হলো জনগণের শাসন।

গণতন্ত্র চর্চার দুটি উদাহরণ হলো—

১. শ্রেণিকক্ষ সাজানোর ব্যাপারে গণতন্ত্র চর্চা করা যায়।

২. দলনেতা নির্বাচন করার ক্ষেত্রে গণতন্ত্র চর্চা করা যায়।

প্রশ্ন: ম্রোদের উৎসব কেমন হয়?

উত্তর: জন্ম, বিয়ে, মৃত্যু ইত্যাদি অনুষ্ঠানে ম্রোরা বিভিন্ন আচার ও উৎসব পালন করে থাকে। ম্রো সমাজের একটি রীতি অনুযায়ী শিশুদের বয়স তিন বছর হলে ছেলে ও মেয়ে উভয়কেই কান ছিদ্র করে দেওয়া হয়।

প্রশ্ন: ত্রিপুরা জনগোষ্ঠীর মোট কয়টি দফা রয়েছে এবং এরা কোথায় বাস করে?

উত্তর: ত্রিপুরা জনগোষ্ঠীর মোট ৩৬টি দফা আছে। এর মধ্যে ১৬টি দফা বাংলাদেশে। বাকি ২০টি দফা ভারতের ত্রিপুরা রাজ্যে রয়েছে।

প্রশ্ন: গারোদের ভাষার নাম কী? গারোদের সমাজব্যবস্থা সম্পর্কে দুটি বাক্য লেখো।

উত্তর: গারোদের ভাষার নাম আচিক বা গারো ভাষা।

গারোদের সমাজ সম্পর্কিত দুটি বাক্য হলো—

১. গারো মেয়েরা পারিবারিক সম্পত্তির উত্তরাধিকারী।

২. মায়ের সূত্র ধরেই তাদের দল, গোত্র ও বংশ গড়ে ওঠে।

প্রাথমিক বৃত্তি পরীক্ষা–২০২৫

ইংরেজির Short Composition দেখে নাও

ইকবাল খান, প্রভাষক
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা

ইংরেজি: Short Composition

প্রিয় প্রাথমিক বৃত্তি পরীক্ষার্থী, ১৫ এপ্রিল তোমাদের পরীক্ষা শুরু হবে। ইংরেজি বিষয়ে ১৩ নম্বর প্রশ্ন থাকবে Short Compositionএর ওপর। নম্বর থাকবে ১০।

My Home District

The name of my home district is Dhaka. My home district is nice. It is in Bangladesh. Many people live there. There are many houses. There are schools. There are colleges. There are markets. There are roads. There are rivers. The air is fresh. People are kind. Farmers grow crops. Children go to school. People work hard. We celebrate festivals. It is peaceful. It is clean. I love my district. It is my home. I feel proud of it.

Birthday

My birthday is special. It comes once a year. I celebrate it happily. My friends come. My family stays with me. We cut a cake. We eat sweets. We sing songs. We decorate the room. I wear new clothes. I get gifts. I feel happy. My parents bless me. We take photos. We enjoy a lot. We laugh together. It is a joyful day. I remember it. I love my birthday. It is my best day.

Cyclone

A cyclone is dangerous. It is a natural disaster. It brings strong wind. It brings heavy rain. Trees fall down. Houses break. Roads are damaged. People suffer. Many people lose homes. It is very scary. Water rises high. Boats sink. Electricity goes off. We feel afraid. We should stay safe. We should go to shelters. We should listen to news. We should help others. It causes great damage. We must be careful.

A Great Day

A great day is special. I had a great day. I went to school. I got a prize. I felt very happy. My teachers praised me. My friends clapped. My parents smiled. I felt proud. I shared my joy. I told everyone. I laughed a lot. I took photos. I enjoyed the day. I felt excited. It was a bright day. I remember it. I will not forget it. It was my best day. It was a great day.

A great place.

  • মো. আবু সুফিয়ান, শিক্ষক
    আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা