অষ্টম শ্রেণি – বিজ্ঞান | অধ্যায় ৪ : বহুনির্বাচনি প্রশ্ন (৩১-৪০)

অষ্টম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৪

৩১. কোনটিতে পরপরাগায়ন ঘটে?

ক. শর্ষে খ. শিমুল

গ. ধুতরা ঘ. কুমড়া

৩২. কোনটি পতঙ্গপরাগী ফুল?

ক. পাতা শ্যাওলা খ. জবা

গ. ধান ঘ. কচু

৩৩. কোনটি নীরস ফল?

ক. আম খ. কলা

গ. জাম ঘ. শিম

৩৪. কোনটি যৌগিক ফল?

ক. চম্পা খ. নয়নতারা

গ. আনারস ঘ. আকন্দ

৩৫. কোনটিতে মৃদগত অঙ্কুরোদ্​গম হয়?

ক. ছোলা খ. কুমড়া

গ. তেঁতুল ঘ. রেড়ি

৩৬. অঙ্কুরোদ্​গম কয় ধরনের?

ক. দুই খ. তিন

গ. চার ঘ. পাঁচ

৩৭. কোনটি ‘প্রকৃত ফল’?

ক. আম খ. আতা

গ. আপেল ঘ. চালতা

৩৮. ‘Penicillium’ কী সৃষ্টির মাধ্যমে বংশ বৃদ্ধি করে?

ক. ফুল সৃষ্টির

খ. বীজের

গ. কনিডিয়া সৃষ্টির

ঘ. ফল সৃষ্টির

৩৯. Mucor–এ কী উৎপন্ন হয়?

ক. স্পোর খ. অণু

গ. অণুবীজ ঘ. পরাগরেণু

৪০. মাতৃউদ্ভিদ থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীন উদ্ভিদে পরিণত হয় কোনটি?

ক. কচুরিপানা খ. আম

গ. পেঁয়াজ ঘ. কাঁঠাল

সঠিক উত্তর

অধ্যায় ৪: ৩১.খ ৩২.খ ৩৩.ঘ ৩৪.গ ৩৫.ক ৩৬.ক ৩৭.ক ৩৮.গ ৩৯.গ ৪০.ক

মো. আবু সুফিয়ান, শিক্ষক, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা