এইচএসসি ২০২৩ - হিসাববিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ২ : বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ২

২১. অংশীদারের বেতন কী?

ক. মুনাফা জাতীয় ব্যয়

খ. মূলধনজনিত ব্যয়

গ. ব্যয়

ঘ. আয়

২২. কোথায় অংশীদারের প্রদত্ত ঋণের ওপর সুদ প্রদান বাধ্যতামূলক করা হয়েছে?

ক. চুক্তিপত্রে

খ. ১৯৩২ সালের অংশীদারি আইনে

গ. আমেরিকান হিসাববিজ্ঞানে

ঘ. ইংলিশ আইন, ১৯৩২

২৩. ঋণের সুদ নগদে পরিশোধ না হয়ে থাকলে তা কোথায় হিসাবভুক্ত করতে হবে?

ক. নগদ প্রবাহ বিবরণীতে

খ. মূলধন হিসাবে

গ. ব্যাংক হিসাবে

ঘ. লাভ–লোকসান সমন্বয় হিসাবে

২৪. অংশীদারি ব্যবসায়ে পাল্টা নিশ্চয়তা প্রদান করার প্রধান লক্ষ্য কী?

ক. প্রতিযোগিতায় টিকে থাকা

খ. নিশ্চিত মুনাফা অর্জন

গ. অধিক মুনাফা অর্জন

ঘ. দক্ষতা বৃদ্ধি

২৫. চলতি বছরের সমন্বিত ক্ষতির অংশ বণ্টন দেখিয়ে কোন হিসাব বন্ধ করতে হয়?

ক. সমন্বিত মূলধন হিসাব

খ. সমন্বিত লাভ–লোকসান আবণ্টন হিসাব

গ. সমন্বিত লাভ–লোকসান হিসাব

ঘ. লাভ–লোকসান আবণ্টন হিসাব

২৬. বিপরীত কার্যক্রমের মাধ্যমে সমাপনী মূলধনকে বাড়িয়ে বা কমিয়ে কী পাওয়া যায়?

ক. সমন্বিত মূলধন

খ. সমন্বিত সমাপনী মূলধন

গ. চলতি মূলধন

ঘ. প্রারম্ভিক মূলধন

২৭. কোন ক্ষেত্রে অংশীদারদের মূলধন হিসাবকে সর্বদা পরিবর্তনশীল মনে করা হয়?

ক. চলতি হিসাবের ক্ষেত্রে

খ. সংরক্ষিত মূলধনের ক্ষেত্রে

গ. পুনরায় সমন্বয়ের ক্ষেত্রে

ঘ. পুনরায় মূল্যায়নের ক্ষেত্রে

২৮. ঝরনা, তমা ও প্রিয়ন্তী ৫:৩:২ অনুপাতের মুনাফা বণ্টনের চুক্তিতে একটি ব্যবসায়ে সম্মত হয়। চুক্তি অনুযায়ী প্রিয়ন্তী যদি ৫০০ টাকা পায় তবে কারবারের বণ্টনযোগ্য মুনাফার পরিমাণ কত হবে?

ক. ৫০,০০০ খ. ২৫,০০০

গ. ১০,০০০ ঘ. ৭,৫০০

২৯. রহিম ও করিম একটি অংশীদারি কারবারের দুজন অংশীদার। তাদের প্রত্যেকের প্রারম্ভিক মূলধনের পরিমাণ ৩০,০০০ টাকা। বছরের মাঝামাঝিতে প্রত্যেক আরও ১০,০০০ টাকা করে অতিরিক্ত মূলধন আনয়ন করে। ৫% হারে অংশীদারদের মূলধনের মোট সুদের পরিমাণ কত টাকা?

ক. ১,৭৫৯ টাকা খ. ২,০০০ টাকা

গ. ৩,৫০০ টাকা ঘ. ৪,০০০ টাকা

৩০. স্থিতিশীল পদ্ধতিতে মূলধন হিসাব রাখা হলে অংশীদারদের বেতন, মূলধনের সুদ কমিশন নিচের কোন হিসাবে হিসাবভুক্ত হবে?

ক. লাভ–ক্ষতি হিসাব

খ. মূলধন ও আবণ্টন হিসাব

গ. মূলধন হিসাব

ঘ. আবণ্টন ও চলতি হিসাব

সঠিক উত্তর

অধ্যায় ২: ২১.ক ২২.খ ২৩.ঘ ২৪.গ ২৫.গ ২৬.ঘ ২৭.গ ২৮.খ ২৯.ক ৩০.ঘ

মোহাম্মদ জয়নাল আবেদীন, প্রভাষক, সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা