৩১. নিচের কোনগুলো ভেক্টর রাশি?
ক. কাজ, সরণ
খ. শক্তি, ক্ষমতা
গ. সময়, বেগ
ঘ. বল, তড়িৎ প্রাবল্য
৩২. নিচের কোনটি স্কেলার রাশি?
ক. বল খ. ত্বরণ
গ. বেগ ঘ. কাজ
৩৩. 10m ব্যাসার্ধের বৃত্তাকার পথে একটি ব্যক্তি 5 পাক সম্পূর্ণ ঘুরল। ওই ব্যক্তির সরণ কত?
ক. 0m খ. 3.14m
গ. 50m ঘ. 314
৩৪. সময়ের সঙ্গে নির্দিষ্ট দিকে পারিপার্শ্বিকের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে কী বলে?
ক. দ্রুতি খ. দূরত্ব
গ. বেগ ঘ. ত্বরণ
৩৫. কোনো বস্তুর বেগ 20ms-1 থেকে সুষমভাবে হ্রাস পেয়ে 3s পরে 5 ms-2 হলে ত্বরণের মান কত ms-2 হবে?
ক. 3 খ. 3.4
গ. 5 ঘ. 15
৩৬. নিচের কোন শর্তটি পড়ন্ত বস্তুর সূত্রের ক্ষেত্রে বেশি গুরুত্বপূর্ণ?
ক. স্থির অবস্থান থেকে পড়া
খ. বেগ সময়ের সমানুপাতিক
গ. বায়ু অপরিহার্য
ঘ. দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক
৩৭. 5kg ভরের তুলা ও 5kg ভরের পাথরকে একই উচ্চতা থেকে বিনা বাধায় পড়তে দিলে কোনটি ভূমিতে আগে পৌঁছাবে?
ক. তুলা
খ. পাথর
গ. দুটো একই সঙ্গে
ঘ. ভিন্ন ভিন্ন সময়ে
৩৮. অভিকর্ষ বলের প্রভাবে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর ত্বরণ কীরূপ হবে?
ক. সুষম ত্বরণ
খ. অসম ত্বরণ
গ. ঋণাত্মক ত্বরণ
ঘ. মহাকর্ষ ত্বরণ
৩৯. স্থির অবস্থান থেকে বিনা বাধায় বস্তুকে ছেড়ে দিলে চার গুণ দূরত্বে বেগের কতগুণ বৃদ্ধি পাবে?
ক. 1/4 খ. 1/2
গ. 1 ঘ. 4
৪০. স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে চলমান বস্তুর—
i. বেগ সময়ের সমানুপাতিক
ii. বেগ দূরত্বের সমানুপাতিক
iii. অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
অধ্যায় ২: ৩১.ঘ ৩২.ঘ ৩৩.ক ৩৪.গ ৩৫.গ ৩৬.ক ৩৭.গ ৩৮.ক ৩৯.গ ৪০.খ
রমজান মাহমুদ, সিনিয়র শিক্ষক, গবর্নমেন্ট সায়েন্স হাইস্কুল, ঢাকা