জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০২৩ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার আবেদন ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে। পাঁচ হাজার টাকা বিলম্ব ফি ও অন্যান্য ফি প্রদান করে ২৩ জুন পর্যন্ত ফরম পূরণ করতে পারবেন শিক্ষার্থীরা। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
নির্ধারিত সময়ের মধ্যে ফরম পূরণে ব্যর্থ হলে পরবর্তী সময় কোনো অবস্থাতেই ফরম পূরণ ও নিশ্চয়ন করা যাবে না।
১. আবেদন ফরম পূরণের বৃদ্ধির শেষ তারিখ: ২৩ জুন ২০২৫ পর্যন্ত।
২. ডেটা এন্ট্রি নিশ্চয়নের শেষ তারিখ: ২৪ জুন ২০২৫ পর্যন্ত।
৩. সোনালী সেবার মাধ্যমে টাকা জমার শুরু ও শেষ তারিখ: ২৪ জুন থেকে ২৬ জুন ২০২৫ বিকেল ৪টা পর্যন্ত।
# কেবল ২০২২ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষায় অংশগ্রহণকারী এক বা একাধিক বিষয়ে এফ গ্রেড প্রাপ্ত পরীক্ষার্থী তাঁদের এফ গ্রেড প্রাপ্ত কোড ছাড়াও সি বা ডি গ্রেড প্রাপ্ত আরও দুটি কোডে গ্রেড উন্নয়নের জন্য ফরম পূরণের আবেদন করতে পারবেন।
# ২০২২ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষায় অংশগ্রহণকারী যেসব ছাত্রছাত্রী এফ গ্রেড প্রাপ্ত কোডে ২০২৩ সালের চতুর্থ বর্ষ অনার্স পরীক্ষায় ফরম পূরণ করেছেন। তাঁরা একই সঙ্গে গ্রেড উন্নয়নের জন্য সি ও ডি গ্রেড প্রাপ্ত কোডে আবেদন করতে চাইলে সংশ্লিষ্ট কলেজ অধ্যক্ষের মাধ্যমে আগের আবেদন বাতিল করে পুনরায় আবেদন করতে হবে।
*বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট: www.na.ac.bd