সপ্তম শ্রেণির নতুন বই - ইংরেজি | Four Friends গল্পের অংশ (পর্ব - ১১)

সপ্তম শ্রেণির পড়াশোনা

Four Friends - চার বন্ধু

প্রিয় শিক্ষার্থী, তোমাদের প্রয়োজনের কথা ভেবে ষষ্ঠ শ্রেণির ইংরেজি বইয়ের Four Friends লেসনটি ধারাবাহিকভাবে দেওয়া হলো। এ লেসনটি মনোযোগ দিয়ে পড়বে।

They all replied, ‘Merry Christmas!’ Then Santa Claus made them sit down next to him. He asked, ‘Have you been good boys and girls all year?’ They all nodded their heads. He asked, ‘Have you been naughty?’ Even though they had been naughty by accident sometimes, they didn’t say that. They said, ‘No, we weren’t naughty!’ Then Santa Claus laughed again and reached into his big sack to take out toys for them. Michael got a ball, Sadib got a top and Nandini and Anti both got dolls.

তারা সবাই বলল, ‘শুভ বড়দিন!’ তারপর সান্তা ক্লজ তাদের তার পাশে বসিয়ে দিল। তিনি জিজ্ঞাসা করলেন, ‘তোমরা কি সারা বছর ভালো ছেলেমেয়ে হয়ে ছিলে?’ তারা সবাই মাথা নাড়ল। তিনি জিজ্ঞাসা করলেন, ‘তোমরা কি দুষ্টু ছিলে?’ যদিও তারা কখনো কখনো দুর্ঘটনাক্রমে দুষ্টু হয়েছিল, সেটা তারা বলল না। তারা বলল, ‘না, আমরা দুষ্টু ছিলাম না!’ তারপর সান্তা ক্লজ আবার হেসে উঠলেন এবং তাদের জন্য খেলনা আনতে বড় বস্তার কাছে গেলেন। মাইকেল একটি বল পেল, সাদিব একটি লাটিম পেল এবং নন্দিনী ও অন্তি দুজনই পেল পুতুল।

Michael’s parents took everyone home. Michael’s Mother made roast chicken and cake for everyone. Michael’s family members had all come over, with their little boys and girls. They all played together. It was wonderful! A few days later Sadib, Nandini, Anti and Michael were playing together. While they were playing, Sadib asked, ‘Guess what!’ Nandini said, ‘What?’

মাইকেলের মা–বাবা সবাইকে বাড়িতে নিয়ে গেলেন। মাইকেলের মা সবার জন্য মুরগির রোস্ট এবং কেক বানিয়েছিলেন। মাইকেলের পরিবারের সদস্যরা সবাই তাদের ছোট ছেলেমেয়েদের সঙ্গে নিয়ে এসেছিলেন। তারা সবাই একসঙ্গে খেলেছে। এই সবকিছু খুবই মজার ছিল! কয়েক দিন পর সাদিব, নন্দিনী, অন্তি আর মাইকেল একসঙ্গে খেলছিল। ওরা খেলতে গিয়ে সাদিব জিজ্ঞেস করল, ‘একটা জিনিস জানো? ‘নন্দিনী বলল, ‘কী?’

ইকবাল খান,প্রভাষক, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা