
দশম শ্রেণির পড়াশোনা
৮১. অ্যাপস মূলত কী?
ক. হার্ডওয়্যার
খ. কম্পিউটার অ্যাপ্লিকেশন
গ. সফটওয়্যার
ঘ. ইন্টারনেট
৮২. ভবিষ্যতে সবকিছুই পরিচালিত হবে কিসের মাধ্যমে?
ক. নেটওয়ার্কের মাধ্যমে
খ. ডিজিটাল কনটেন্টের মাধ্যমে
গ. মোবাইলের মাধ্যমে
ঘ. কম্পিউটার প্রোগ্রামিংয়ের মাধ্যমে
৮৩. কোনটির কার্যক্ষমতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে?
ক. নেটওয়ার্ক
খ. অপটিক্যাল ফাইবার
গ. ইলেকট্রনিক ডিভাইস
ঘ. ই-পাব
৮৪. বর্তমানে প্রোগ্রামাররা কোন সাইটে দেশে বসেই কাজ করার বিশাল সুযোগ পাচ্ছেন?
ক. ফেসবুকে
খ. ই-মেইল সাইটে
গ. ফ্রিল্যান্সিং সাইটে
ঘ. টুইটারে
৮৫. মাইক্রোসফট কী ধরনের প্রতিষ্ঠান?
ক. গেমস নির্মাণ প্রতিষ্ঠান
খ. সফটওয়্যার প্রতিষ্ঠান
গ. হার্ডওয়্যার প্রতিষ্ঠান
ঘ. কারখানা
৮৬. ফেসবুক কী?
ক. ই-মেইল
খ. ফ্রিল্যান্সিং সাইট
গ. সামাজিক যোগাযোগমাধ্যমে
ঘ. তথ্য খোঁজার সাইট
৮৭. সফটওয়্যার ফার্ম খুলতে হলে কোন বিষয়ে জ্ঞান থাকা জরুরি?
ক. হার্ডওয়্যার খ. প্রোগ্রামিং
গ. কল সেন্টার ঘ. ইন্টারনেট
নিচের অনুচ্ছেদটি পড়ে ৮৮ ও ৮৯ নম্বর প্রশ্নের উত্তর দাও।
হাসিব একটি সফটওয়্যার কোম্পানিতে চাকরি করেন। তার কাজ হলো স্মার্টফোনের জন্য বিভিন্ন ধরনের অ্যাপস তৈরি করা।
৮৮. হাসিব কোন বিষয়ে দক্ষ?
ক. নেটওয়ার্কিং খ. টেলিফোন
গ. রোবোটিকস ঘ. প্রোগ্রামিং
৮৯. কাজটি করার জন্য জানতে হয়—
i. প্রোগ্রামিং
ii. কম্পিউটার
iii. ফ্রিল্যান্সিং
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৯০. গুগল কী ধরনের প্রতিষ্ঠান?
ক. অফিস সফটওয়্যার
খ. সফটওয়্যার
গ. জনপ্রিয় সার্চ ইঞ্জিন ও ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান
ঘ. হার্ডওয়্যার
সঠিক উত্তর
অধ্যায় ৩: ৮১.গ ৮২.ঘ ৮৩.গ ৮৪.গ ৮৫.খ ৮৬.গ ৮৭.খ ৮৮.ঘ ৮৯.ক ৯০.গ
প্রকাশ কুমার দাস, সহকারী অধ্যাপক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা