শূন্যস্থান পূরণ করো
প্রশ্ন: রোগাক্রান্ত হলে প্রচুর পরিমাণ ____ পানি পান করতে হবে।
উত্তর: নিরাপদ
প্রশ্ন: সংক্রামক রোগ ____ মাধ্যমে হয়ে থাকে।
উত্তর: জীবাণুর
প্রশ্ন: রোগাক্রান্ত ব্যক্তির প্রত্যক্ষ বা পরোক্ষ সংস্পর্শে যেসব রোগের সংক্রমণ হয়,
সেগুলোই ____ রোগ।
উত্তর: ছোঁয়াচে।
প্রশ্ন: যেসব রোগ ____ পানির মাধ্যমে বিস্তার লাভ করে তাই পানিবাহিত রোগ।
উত্তর: দূষিত
প্রশ্ন: বয়ঃসন্ধিকালে ছেলে ও মেয়েদের মধ্যে শারীরিক, ____ ও আচরণিক পরিবর্তন হয়ে থাকে।
উত্তর: মানসিক
প্রশ্ন: মেয়েদের ক্ষেত্রে বয়ঃসন্ধি ____ বছর বয়সে শুরু হয়।
উত্তর: ৮ থেকে ১৩
প্রশ্ন: ছেলেদের ক্ষেত্রে বয়ঃসন্ধি ____ বছর বয়সে শুরু হয়।
উত্তর: ৯ থেকে ১৫
প্রশ্ন: বয়ঃসন্ধিকালে শরীরের ওজন ____ পায়।
উত্তর: বৃদ্ধি
প্রশ্ন: কুকুরের কামড়ে ____ রোগ ছড়ায়।
উত্তর: জলাতঙ্ক।
পারভীন আক্তার, সহকারী শিক্ষক, লালমাটিয়া মডেল স্কুল, ঢাকা