
গণিত ইশকুলের অন্যতম আয়োজন ‘গোলকধাঁধা’-তে ছোট বন্ধুদের স্বাগতম!
ধাঁধা সমাধান করা কেবল মজার কাজই নয়, এটি আমাদের মস্তিষ্কের কার্যক্ষমতা ও যৌক্তিক চিন্তাভাবনা (Logical Thinking) বাড়াতে দারুণ সাহায্য করে।
গোলকধাঁধা পর্ব-২ এ আজকের চ্যালেঞ্জ:
উপরের গ্রিডটিতে একটি সবুজ বিন্দু ও একটি লাল বিন্দু রয়েছে। তোমার কাজ হলো সবুজ বিন্দু থেকে যাত্রা শুরু করে আঁকাবাঁকা পথ পেরিয়ে লাল বিন্দুতে পৌঁছানো। তবে খেয়াল রাখতে হবে, যাওয়ার পথে ইংরেজি বর্ণমালাগুলোর (A, B, C, D, E, F) মধ্য দিয়ে যেতে হবে।
প্রশ্ন: লাল বিন্দুতে পৌঁছাতে হলে বর্ণমালাগুলো ঠিক কোন ক্রমানুসারে পার হতে হবে?
খাতা-কলম নিয়ে বসে যাও এবং নিজেই বের করার চেষ্টা করো!
উত্তরটি জানিয়ে দেও গণিত ইশকুলের ফেসবুক পেজে পোস্টে'র কমেন্ট সেকশনে।
ফেসবুক পেজের লিংক https://www.facebook.com/PA.GonitIshkul