
দশম শ্রেণির পড়াশোনা
৫১. তিস্তা ব্যারাজটি প্রকল্পটি কত সালে নির্মিত হয়েছিল?
ক. ১৯৭১–৭২ সালে
খ. ১৯৯৭–৯৮ সালে
গ. ১৯৯৯ সালে
ঘ. ২০০১–২০০৩ সালে
৫২. বাংলাদেশের নদীপথের দৈর্ঘ্য কত?
ক. প্রায় ৯,৮৩৩ কি.মি.
খ. প্রায় ৯,৯৪৩ কি.মি.
গ. প্রায় ৯,৯৮০ কি.মি.
ঘ. প্রায় ৯,৯৯০ কি.মি.
৫৩. বাংলাদেশে অভ্যন্তরীণ নৌপথে দেশের মোট বাণিজ্যিক দ্রব্যের শতকরা কতভাগ নৌপথে আনা–নেওয়া করা হয়?
ক. ৬৫% খ. ৭০%
গ. ৭৫% ঘ. ৮০%
৫৪. বাংলাদেশের নৌপথের মধ্যে সারা বছর নৌচলাচল করে কত কি.মি. পথে?
ক. ৩৮৬৫ কি.মি. খ. ৩৮৮৫ কি.মি.
গ. ৩৯৬৫ কি.মি. ঘ. ৪৮৬৫ কি.মি.
৫৫. বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ কত সালে তৈরি করা হয়েছে?
ক. ১৯৫৮ সালে খ. ১৯৫৯ সালে
গ. ১৯৬০ সালে ঘ. ১৯৬২সালে
৫৬. বাংলাদেশে বন সম্পদের পরিমাণ রয়েছে কত শতাংশ?
ক. ১০% খ. ১১%
গ. ১৩% ঘ. ১৯%
৫৭. বাংলাদেশে মোট কত বর্গকিলোমিটার স্রোতজ বনভূমি রয়েছে?
ক. ৪,১৯২ বর্গ কিলোমিটার
খ. ৪,২৯২ বর্গ কিলোমিটার
গ. ৪,৪৯৫ বর্গ কি.মি
ঘ. ৪,৬৯১ বর্গ কি.মি
৫৮. আড়িয়াল খাঁ কার শাখা নদী?
ক. পদ্মার খ. গঙ্গার
গ. যমুনার ঘ. মেঘনার
৫৯. ধরলা ও তিস্তা কার উপনদী?
ক. ব্রহ্মপুত্রের খ. যমুনার
গ. মেঘনার ঘ. পদ্মার
৬০. করতোয়া ও আত্রাই কার উপনদী?
ক. যমুনার খ. কর্ণফুলীর
গ. পদ্মার ঘ. আড়িয়াল খাঁর
সঠিক উত্তর
অধ্যায় ৫: ৫১.খ ৫২.ক ৫৩.গ ৫৪.ক ৫৫.ক ৫৬.গ ৫৭.ক ৫৮.ক ৫৯.ক ৬০.ক
মো. আবুল হাছান, সিনিয়র শিক্ষক, আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, ঢাকা