খুলনা বিশ্ববিদ্যালয়ে দুইটি এমবিএ প্রোগ্রামে ভর্তি

খুলনা বিশ্ববিদ্যালয়ের বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডিসিপ্লিনে ২০২২–২৩ সেশনে ২য় ব্যাচে ইভিনিং এমবিএ এবং এক্সিকিউটিভ এমবিএ প্রোগ্রামে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে।

যোগ্যতা

ইভিনিং এমবিএ:

৪ বছরের ব্যাচেলর ডিগ্রি থাকলেই ইভিনিং এমবিএতে আবেদন করা যাবে।

এক্সিকিউটিভ এমবিএ:

ব্যাচেলর ডিগ্রি এবং গ্রাজুয়েশনের পর দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকলে এক্সিকিউটিভ এমবিএতে আবেদন করা যাবে।

আবেদনের শেষ তারিখ

ইভিনিং এমবিএ ২৫/০৭/২০২৩,

এক্সিকিউটিভ এমবিএ ৩০/০৭/২০২৩।

এবং যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ

ইভিনিং এমবিএ ২৬/০৭/২০২৩,

এক্সিকিউটিভ এমবিএ ৩১/০৭/২০২৩।

ভর্তি পরীক্ষা

ইভিনিং এমবিএ ২৯/০৭/২০২৩,

এক্সিকিউটিভ এমবিএ ০৪/০৮/২০২৩।

জেনে রাখুন

ইভিনিং এমবিএ:

আসন সংখ্যা ৪৫টি। ক্লাসের সময় বন্ধের দিন সন্ধ্যায়। আবেদন ফি ১৫০০ টাকা।

এক্সিকিউটিভ এমবিএ:

আসন সংখ্যা ৩৫টি। ক্লাসের সময় শুক্রবার। আবেদন ফি ২০০০ টাকা।

আরো বিস্তারিত জানতে নিচে সংযুক্ত বিজ্ঞপ্তিটি দেখুন অথবা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ভিজিট করুন: ku.ac.bd