পঞ্চম শ্রেণি - প্রাথমিক বিজ্ঞান | অধ্যায় ২ : শূন্যস্থান পূরণ (১-৭)

পঞ্চম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ২

১. প্রশ্ন: পরিবেশকে নানাভাবে ব্যবহারের ফলে পরিবেশে বিভিন্ন—----ঘটে।

উত্তর: পরিবর্তন

২. প্রশ্ন: বিভিন্ন ক্ষতিকর ও বিষাক্ত পদার্থ মিশলে—----হয়।

উত্তর: পরিবেশ দূষিত

৩. প্রশ্ন: পৃথিবীর অনেক সমস্যার মধ্যে একটি বড় সমস্যা হলো—----দূষণ।

উত্তর: পরিবেশ

৪. প্রশ্ন: শিল্পকারখানা সচল রাখতে বিভিন্ন ধরনের—----ব্যবহার করা হয়।

উত্তর: জীবাশ্ম জ্বালানি

৫. প্রশ্ন: তেল, প্রাকৃতিক গ্যাস, কয়লা ইত্যাদি—----।

উত্তর: জীবাশ্ম জ্বালানি

৬. প্রশ্ন: দূষণের কারণে মানুষ বিভিন্ন ধরনের—----আক্রান্ত হচ্ছে।

উত্তর: রোগে

৭. প্রশ্ন: দূষণের ফলে জীবজন্তুর—----নষ্ট হচ্ছে।

উত্তর: আবাসস্থল

পারভীন আক্তার, সহকারী শিক্ষক, লালমাটিয়া মডেল স্কুল, ঢাকা