
পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
১১. স্পৃষ্ট ব্যঞ্জনকে কয় ভাগে ভাগ করা হয়েছে?
ক. দুই খ. তিন
গ. চার ঘ. পাঁচ
১২. ঙ, ঞ, ণ, ন, ম—উচ্চারণের প্রকৃতি অনুযায়ী এগুলো কোন ধরনের ব্যঞ্জন?
ক. উষ্ম খ. তালব্য
গ. নাসিক্য ঘ. তাড়িত
১৩. জিহ্বা একাধিকবার অতি দ্রুত দন্তমূলকে আঘাত করে কোন ধ্বনির সৃষ্টি করে?
ক. তাড়িত ধ্বনি খ. উষ্ম ধ্বনি
গ. কম্পিত ধ্বনি ঘ. পার্শ্বিক ধ্বনি
১৪. স্বরযন্ত্রের ধ্বনিদ্বারে বায়ুর কম্পন বেশি হয়ে কোন ধ্বনি উচ্চারিত হয়?
ক. অঘোষ ব্যঞ্জন খ. ঘোষ ব্যঞ্জন
গ. অল্পপ্রাণ ব্যঞ্জন ঘ. মহাপ্রাণ ব্যঞ্জন
১৫. যেসব ধ্বনি উচ্চারণে ফুসফুস থেকে কম বায়ু নির্গত হয়, সেগুলোকে কী বলে?
ক. অঘোষ ব্যঞ্জন খ. অল্পপ্রাণ ব্যঞ্জন
গ. ঘোষ ব্যঞ্জন ঘ. মহাপ্রাণ ব্যঞ্জন
১৬. যেসব ধ্বনি উচ্চারণে ফুসফুস থেকে অপেক্ষাকৃত বেশি বায়ু নির্গত হয় সেগুলোকে কী বলে?
ক. অঘোষ ব্যঞ্জন খ. অল্পপ্রাণ ব্যঞ্জন
গ. ঘোষ ব্যঞ্জন ঘ. মহাপ্রাণ ব্যঞ্জন
১৭. ‘হ’ ব্যঞ্জনধ্বনিটি কোন শ্রেণির?
ক. অল্পপ্রাণ ঘোষ
খ. মহাপ্রাণ ঘোষ
গ. অল্পপ্রাণ অঘোষ
ঘ. মহাপ্রাণ অঘোষ
১৮. কোন ধ্বনি উচ্চারণের সময় বাতাসের চাপের আধিক্য থাকে?
ক. মহাপ্রাণ ধ্বনি খ. অঘোষ ধ্বনি
গ. অল্পপ্রাণ ধ্বনি ঘ. শ্বাস ধ্বনি
১৯. ‘ক’ হতে ‘ম’ পর্যন্ত বর্ণগুলোকে কী বর্ণ বলা হয়?
ক. মহাপ্রাণ বর্ণ খ. স্পর্শ বর্ণ
গ. ওষ্ঠ্য বর্ণ ঘ. ঘোষ বর্ণ
২০. কোনগুলো স্পর্শধ্বনি?
ক. ‘অ’ থেকে ‘ঢ’ পর্যন্ত
খ. ‘চ’ থেকে ‘শ’ পর্যন্ত
গ. ‘ক’ থেকে ‘ম’ পর্যন্ত
ঘ. ‘ট’ থেকে ‘য়’ পর্যন্ত
সঠিক উত্তর
পরিচ্ছেদ ৭: ১১.ঘ ১২.গ ১৩.গ ১৪.খ ১৫.খ ১৬.ঘ ১৭.ঘ ১৮.ক ১৯.খ ২০.গ
মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা