অষ্টম শ্রেণি – বাংলা | মানবধর্ম : বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)

অষ্টম শ্রেণির পড়াশোনা

মানবধর্ম

১১. লালন হিন্দু ও মুসলমানের ধর্মীয় শাস্ত্র সম্পর্কে বিশেষ জ্ঞান অর্জন করেন কীভাবে?

ক. প্রাতিষ্ঠানিক বিদ্যা দ্বারা

খ. চিন্তা ও সাধনায়

গ. আধ্যাত্মভাব ও জ্ঞানে

ঘ. গুরুর সান্নিধ্যে

১২. লালন শাহ গানে নিজেকে কী হিসেবে উল্লেখ করেছেন?

ক. কবি খ. সাধক

গ. গায়ক ঘ. ফকির

১৩. লালন ‘মানবধর্ম’ কবিতায় নিজেকে কতবার প্রশ্ন করেছেন?

ক. ১ বার খ. ২ বার

গ. ৩ বার ঘ. ৪ বার

১৪. মানুষের কোন পরিচয়টি বড় হওয়া উচিত?

ক. সামাজিক পরিচয়

খ. ধর্মীয় পরিচয়

গ. মনুষ্য পরিচয়

ঘ. পেশার পরিচয়

১৫. লালনের মতে মানুষের জন্য ক্ষতিকর—

i. জাতের বড়াই

ii. কূপের জল

iii. বংশ কৌলিন্য

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ১৬ ও ১৭ নম্বর প্রশ্নের উত্তর দাও।

সমির আলী গ্রামের মাতবর। তিনি পুকুর থেকে কাউকে পানি নিতে দেন না। সেখানে কাউকে গোসলও করতে দেন না। ফলে গ্রামের মানুষদের অনেক কষ্ট সহ্য করতে হয়।

১৬. উদ্দীপকের সমির আলী মানবধর্ম কবিতার কোন বিষয়টি সমর্থন করেন?

ক. ধর্মভেদ খ. জাতভেদ

গ. সুযোগসন্ধানী ঘ. নিষ্ঠুরতা

১৭. উদ্দীপকের মানুষদের কষ্টের কারণ মানবধর্ম কবিতার আলোকে যেভাবে ব্যাখ্যা করা যায়—

i. জাতবিভেদের প্রশ্ন

ii. ধর্মগত সমর্থন

iii. ধনী ও দরিদ্রের পার্থক্য

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৮. লালন শাহ কার শিষ্য ছিলেন?

ক. ফকির সাঁই খ. সিরাজ সাঁই

গ. সাধক সাঁই ঘ. মরমি সাঁই

১৯. গলায় মালা পরেন কারা?

ক. হিন্দুরা খ. বৌদ্ধরা

গ. মুসলমানরা ঘ. খ্রিষ্টানরা

২০. যাওয়া কিংবা আসার বেলায় জাতের কী

রয় না?

ক. আকার খ. চিহ্ন

গ. স্বরূপ ঘ. গর্ব

সঠিক উত্তর

মানবধর্ম: ১১.খ ১২.ঘ ১৩.খ ১৪.গ ১৫.খ ১৬.খ ১৭.ঘ ১৮.খ ১৯.ক ২০.খ

মো. সুজাউদ দৌলা, সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা