ক্যাডেট কলেজে ভর্তি প্রস্তুতি - বাংলা (১)

২০২৩ সালে ক্যাডেট কলেজে ৭ম শ্রেণিতে ভর্তির জন্য লিখিত পরীক্ষা: ৬ জানুয়ারি ২০২৩ শুক্রবার সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত।

পরীক্ষার বিষয় ও নম্বর: গণিত ১০০, বাংলা ৬০, ইংরেজি ১০০, এবং সাধারণ জ্ঞানে ৪০ নম্বর।

ভাষা ও বাংলা ভাষা

১. প্রশ্ন: উচ্চারণের একক কী?

উত্তর: অক্ষর

২. প্রশ্ন: ভাষার মূল উপাদান কী?

উত্তর: ধ্বনি

৩. প্রশ্ন: এক বা একাধিক ধ্বনি মিলে কোনো অর্থ প্রকাশ করলে তাকে কী বলে?

উত্তর: শব্দ

৪. প্রশ্ন: ভাষার উপাদান হিসেবে ধরলে বাক্যের স্থান কততম?

উত্তর: তৃতীয়

৫. প্রশ্ন: সংকেত ভাষার অপর নাম কী?

উত্তর: ইশারা ভাষা

৬. প্রশ্ন: ভৌগোলিক ব্যবধান বা অঞ্চলভেদে ভাষার যে বৈচিত্র্য তাকে কী ভাষা বলে?

উত্তর: উপভাষা

৭. প্রশ্ন: উপভাষার আরেক নাম কী?

উত্তর: আঞ্চলিক ভাষা

৮. প্রশ্ন: বিশেষ পরিবেশ ও প্রয়োজনের বাইরে যখন ভাষা ব্যবহার করা হয়, তখন তাকে কী ভাষা বলে?

উত্তর: কথ্যভাষা

৯. প্রশ্ন: ব্যক্তির নিজস্ব পরিচয় যে ভাষারূপের মাধ্যমে প্রকাশ পায় তাকে কী ভাষা বলে?

উত্তর: সামাজিক ভাষা

১০. প্রশ্ন: অভিজাতদের ভাষাকে কী ভাষা বলে?

উত্তর: উচ্চশ্রেণির ভাষা

মো. আফলাতুন, সহযোগী অধ্যাপক, ফেনী সরকারি কলেজ, ফেনী