সপ্তম শ্রেণি - বিজ্ঞান | অধ্যায় ৪ : বহুনির্বাচনি প্রশ্ন (৬১-৭০)

সপ্তম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৪

৬১. ব্রঙ্কাইয়ের শাখাদ্বয়—

i. ব্রঙ্কিওল নামে পরিচিত

ii. অসংখ্য শাখা–প্রশাখায় বিভক্ত

iii. ডান ও বাম ফুসফুসে প্রবেশ করে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৬২. অক্সিজেন খাদ্যের সঙ্গে বিক্রিয়া করে কী উৎপন্ন করে?

ক. রক্তকণিকা খ. শক্তি

গ. হিমোগ্লোবিন ঘ. লসিকা

৬৩. ফুসফুস আয়তনে ছোট হয় কোন পর্যায়ে?

ক. বহিঃশ্বসন খ. প্রশ্বাস

গ. অন্তঃশ্বসন ঘ. নিশ্বাস

৬৪. রক্তের লোহিত কণিকায় রঞ্জক পদার্থের নাম কী?

ক. অক্সিহিমোগ্লোবিন

খ. অক্সিগ্লোবিন

গ. হিমোগ্লোবিন

ঘ. অক্সিটক্সিন

৬৫. হিমোগ্লোবিন রঞ্জক কী পরিবহন করে?

ক. অক্সিজেন

খ. সালফার

গ. কার্বন মনোক্সাইড

ঘ. হাইড্রোজেন

৬৬. মানুষের দেহের কোন অংশ ব্রঙ্কাইটিসে আক্রান্ত হয়?

ক. গলবিল খ. অগ্নাশয়

গ. শ্বাসনালি ঘ. পাকস্থলী

৬৭. শ্বাসনালির সংক্রমণকে কী বলে?

ক. অ্যাজমা খ. যক্ষ্মা

গ. নিউমোনিয়া ঘ. ব্রঙ্কাইটিস

৬৮. বি.সি.জি টিকা দেওয়ার সময় কোনটি?

ক. জন্মের ২ মাস পর

খ. জন্মের ৩ মাস পর

গ. জন্মের পর থেকে ১ বছরের মধ্যে

ঘ. জন্মের সময়

৬৯. ব্রংকাইটিসের লক্ষণ—

i. কাশি ও শ্বাসকষ্ট হয়

ii. জ্বর হয়

iii. মাথাব্যথা করে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৭০. নিশ্বাসের ফলে ফুসফুস—

i. আয়তনে ছোট হয়

ii. সংকুচিত হয়

iii. আয়তনে বড় হয়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ৪: ৬১.ঘ ৬২.খ ৬৩.ঘ ৬৪.গ ৬৫.ক ৬৬.গ ৬৭.ঘ ৬৮.গ ৬৯.ক ৭০.ক

এ এস এম আসাদুজ্জামান, প্রভাষক, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (৫১-৬০)