
দশম শ্রেণির পড়াশোনা
১১. জলবিদ্যুৎ কোন ধরনের শক্তি সম্পদ?
ক. নবায়নযোগ্য খ. আণবিক
গ. রাসায়নিক ঘ. পারমাণবিক
১২. সুন্দরবনে কোন গাছ প্রচুর জন্মে?
ক. সেগুন খ. গেওয়া
গ. শাল ঘ. বৈলাম
১৩. বাংলাদেশে মোট কতগুলো নদী আছে?
ক. ৪০০টি খ. ৫০০টি
গ. ৬০০টি ঘ. ৭০০টি
১৪. কর্ণফুলী নদী কোন শহরের খুব নিকট দিয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে?
ক. ঢাকা খ. চট্টগ্রাম
গ. কুমিল্লা ঘ. পটুয়াখালী
১৫. যমুনা নদী সৃষ্টির কারণ কোনটি?
ক. ভূমিকম্প খ. বন্যা
গ. নদীভাঙন ঘ. বৃষ্টি
১৬. মাতামুহুরী নদীর দৈর্ঘ্য কত?
ক. ১০০ কিমি খ. ১১০ কিমি
গ. ১২০ কিমি ঘ. ১৩০ কিমি
১৭. পানিসম্পদ ব্যবস্থাপনা বলতে কী বোঝ?
ক. পরিকল্পিত পানিপ্রবাহ
খ. পরিকল্পিত প্রাপ্যতা ও ব্যবহার
গ. পানির প্রবাহ নিশ্চিত করা
ঘ. সকলের জন্য পানির প্রাপ্যতা
১৮. গোমতী কোন নদীর শাখানদী?
ক. পদ্মা খ. যমুনা
গ. মেঘনা ঘ. পশুর
১৯. বাংলাদেশের মানুষের জীবন–জীবিকার পরিবর্তন আনতে প্রধান নিয়ামক কোনটি?
ক. জলবায়ু
খ. আবহাওয়া
গ. প্রাকৃতিক দুর্যোগ
ঘ. সামাজিক অবস্থা
২০. তিস্তা কোন নদীর উপনদী?
ক. পদ্মা খ. যমুনা
গ. ব্রহ্মপুত্র ঘ. মেঘনা
সঠিক উত্তর
অধ্যায় ৫: ১১.ক ১২.খ ১৩.ঘ ১৪.খ ১৫.ক ১৬.গ ১৭.খ ১৮.গ ১৯.ক ২০.গ
মো. আবুল হাছান, সিনিয়র শিক্ষক, আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, ঢাকা