
পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
৫১. সমাজের কল্যাণ সাধন কিসের ওপর নির্ভরশীল?
ক. উপযুক্ত শিক্ষা
খ. উপযুক্ত গবেষণা
গ. উপযুক্ত পরিবেশ
ঘ. উপযুক্ত পরিকল্পনা
৫২. সমাজকর্ম কীভাবে জনগণের দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আনতে পারে?
ক. গবেষণা করে
খ. পরিকল্পনা করে
গ. অনুশীলন করে
ঘ. বিভিন্ন পদ্ধতি প্রয়োগ করে
৫৩. বাংলাদেশে কত সালে ইপিআই প্রকল্প গ্রহণ করা হয়েছে?
ক. ১৯৭৫ খ. ১৯৭৬
গ. ১৯৭৯ ঘ. ১৯৮২
৫৪. সমাজকর্মীরা পেশাগত দক্ষতার সঙ্গে কিসের প্রয়োজনীয়তা সম্পর্কে জনগণকে আগ্রহী করে তোলে?
ক. খাদ্যের খ. বস্ত্রের
গ. বাসস্থান ঘ. শিক্ষার
৫৫. সমাজকর্মীরা কাদের জন্য কৃষিঋণের ব্যবস্থা করতে পারে?
ক. কৃষকদের খ. শ্রমিকদের
গ. যুবকদের ঘ. গরিবদের
৫৬. বাসস্থানের জায়গা নির্বাচন ও ব্যবস্থা করতে পারে কারা?
ক. সমাজকর্মীরা খ. ব্যাংকাররা
গ. স্বেচ্ছাসেবকেরা ঘ. রাজনীতিবিদেরা
৫৭. খাড়াতাইয়া গ্রামে গ্রামীণ ব্যাংকের একটি শাখা রয়েছে। খাড়াতাইয়া গ্রামে যে ব্যাংকটি রয়েছে তার ক্ষেত্রে কোনটি সমর্থনযোগ্য?
ক. উহা সাহায্য দানে নিয়োজিত
খ. উহা উন্নয়নে নিয়োজিত
গ. উহা সুদে লেনদেন করে
ঘ. উহা দারিদ্র্য বিমোচনে নিয়োজিত
৫৮. ব্যক্তি স্বাধীনতা কোন চাহিদার অন্তর্ভুক্ত?
ক. মৌলিক চাহিদা
খ. অর্থনৈতিক চাহিদা
গ. সাংস্কৃতিক চাহিদা
ঘ. মানবিক চাহিদা
৫৯. সমাজকর্মীরা কীভাবে গণশিক্ষার জন্য সামাজিক আন্দোলন গড়ে তুলতে পারেন?
ক. সামাজিক আইনের মাধ্যমে
খ. সামাজিক কার্যক্রম পদ্ধতির সাহায্যে
গ. সামাজিক মিথস্ক্রিয়ার মাধ্যমে
ঘ. সামাজিক গতিশীলতার মাধ্যমে
৬০. আমাদের প্রতিবছরই বিদেশ থেকে আমদানি করতে হয়—
i. পাট
ii. সুতা
iii. কাঁচা তুলা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
অধ্যায় ১: ৫১.ঘ ৫২.ঘ ৫৩.গ ৫৪.ঘ ৫৫.ক ৫৬.ক ৫৭.ঘ ৫৮.ঘ ৫৯.খ ৬০.গ
মাহমুদ বিন আমিন, প্রভাষক, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, ঢাকা