
পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
৪১. জোগান বিধিতে দামের সঙ্গে জোগানের সম্পর্ক কীরূপ?
ক. ধনাত্মক খ. ঋণাত্মক
গ. ভারসাম্য ঘ. স্থির
৪২. চাহিদা রেখার আকৃতি কেমন?
ক. বাঁ থেকে ডানে ঊর্ধ্বগামী
খ. বাঁ থেকে ডানে নিম্নগামী
গ. লম্ব অক্ষের সমান্তরাল
ঘ. ভূমি অক্ষের সমান্তরাল
৪৩. অর্থনীতিতে চাহিদার শর্ত কতটি?
ক. ২টি খ. ৩টি
গ. ৪টি ঘ. ৫টি
৪৪. মোট উপযোগ সর্বোচ্চ হলে প্রান্তিক উপযোগ কীরূপ হয়?
ক. সর্বোচ্চ খ. সর্বনিম্ন
গ. স্থির ঘ. শূন্য
৪৫. ধ্রুবককে কী দ্বারা প্রকাশ করা হয়?
ক. স্থির সংখ্যা খ. রেখা
গ. প্রতীক ঘ. সূত্র
৪৬. প্রান্তিক উপযোগ কখন শূন্য হয়?
ক. TU সর্বোচ্চ হলে
খ. TU সর্বনিম্ন হলে
গ. TU হ্রাস পেলে
ঘ. TU বৃদ্ধি পেলে
৪৭. প্রান্তিক উপযোগ হ্রাসের কারণ কী?
ক. ভোগের পরিমাণ বৃদ্ধি
খ. ভোগের পরিমাণ হ্রাস
গ. দাম বৃদ্ধি
ঘ. জোগান বৃদ্ধি
৪৮. গিফেন দ্রব্যের দাম কমলে কী হয়?
ক. চাহিদা বৃদ্ধি পায়
খ. চাহিদা হ্রাস পায়
গ. জোগান বৃদ্ধি পায়
ঘ. জোগান হ্রাস পায়
৪৯. চাহিদা সূচির জ্যামিতিক প্রকাশকে কী বলে?
ক. চাহিদা সূচি খ. চাহিদা রেখা
গ. চাহিদা বিধি ঘ. চাহিদা অপেক্ষক
৫০. অস্থিতিস্থাপকতার সূত্র কোনটি?
ক. EP = 1 খ. EP ≠ 1
গ. EP < 1 ঘ. EP > 1
সঠিক উত্তর
অধ্যায় ২: ৪১.ক ৪২.খ ৪৩.খ ৪৪.ঘ ৪৫.ক ৪৬.ক ৪৭.ক ৪৮.খ ৪৯.খ ৫০.গ
শেখ আবু সাঈদ আবদুল্লাহ্, প্রভাষক, ভাষাসৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়, কুমিল্লা