তামিলনাডু রাজ্য

দ্বাদশের পরীক্ষায় ৬০০-তে ৬০০

রাজ্যের মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন নন্দিনীকে উচ্চশিক্ষার জন্য সরকারের পক্ষ থেকে সাহায্য করা হবে বলে ঘোষণা দিয়েছেন
ছবি: সংগৃহীত

ভারতের তামিলনাডু রাজ্যের এক কাঠমিস্ত্রীর মেয়ে উচ্চমাধ্যমিক পরীক্ষায় ৬০০ নম্বরের মধ্যে ৬০০ পেয়েছেন। ৬টি বিষয়ের প্রতিটিতে ১০০ নম্বর করে পেয়ে সর্বোচ্চ নম্বর পেয়েছেন এই শিক্ষার্থী। তাঁর নাম এস নন্দিনী।

তামিলনাড়ুর ডিন্ডিগুল জেলায় নন্দিনীর বাড়ি। বাবা পেশায় কাঠমিস্ত্রি। নন্দিনী ভবিষ্যতে হিসাবনিরীক্ষক (অডিটর) হতে চান। ৬০০-তে ৬০০ পেয়ে তিনি খুশি। এ সাফল্য মা–বাবা ও শিক্ষকদের উৎসর্গ করেছেন এস নন্দিনী। তিনি বলেছেন, আত্মবিশ্বাসী হলে সাফল্য অর্জন করা সম্ভব। রাজ্যের মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন আশ্বাস দিয়েছেন, উচ্চশিক্ষার জন্য সরকারের পক্ষ থেকে নন্দিনীকে সাহায্য করা হবে।

গত সোমবার তামিলনাড়ুর উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ দ্বাদশের ফলাফল ঘোষণা করে।
এদিকে নন্দিনীর মতোই ফলাফলে চমকে দিয়েছেন চেন্নাই করপোরেশন পরিচালিত স্কুলের এক ছাত্রী এন গায়ত্রী। ৬০০-র মধ্যে ৫৯২ পেয়েছেন তিনি। দুটি বিষয়ে ১০০-র মধ্যে ১০০ পেয়েছেন।

বাকি চারটি বিষয়ে পেয়েছেন ৯৮ করে। গায়ত্রীর মা ফলের দোকানে কাজ করেন। বাবা একটি লাইব্রেরিতে কাজ করেন। ফলাফল জানার পর গায়ত্রী বলেন, ‘একমাত্র শিক্ষাই আমাদের জীবনে বদল আনতে পারে। অন্যকে বোঝার একমাত্র পথও শিক্ষা।’