এক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য ও আরেকটিকে সহ–উপাচার্য নিয়োগ

ফাইল ছবি
ফাইল ছবি

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক শাহ আলিমুজ্জামান। এ ছাড়া শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে সহ–উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির মৃত্তিকাবিজ্ঞান বিভাগের অধ্যাপক অলোক কুমার পাল।

আজ রোববার শিক্ষা মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। তাঁরা চার বছরের জন্য নিয়োগ পেয়েছেন। অবশ্য বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি প্রয়োজন মনে করলে তার আগেও তাঁদের অব্যাহতি দিতে পারবেন।

অন্যদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ হিসেবে বিশ্ববিদ্যালয়টির সমাজকর্ম বিভাগের অধ্যাপক আমিনা পারভীনকে একই বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্যানতত্ত্ব বিভাগের অধ্যাপক মোহাম্মদ আলীকে বিশ্ববিদ্যালয়টির কোষাধ্যক্ষ পদে নিয়োগ দেওয়া হয়েছে।