আলিয়ার ঘরে রণবীরের ছায়া

আলিয়া ভাট ও রণবীর কাপুর
ইনস্টাগ্রাম

ক্যারিয়ারের শুরুতেই পারিশ্রমিকের অর্থ জমিয়ে বাড়ি কিনেছিলেন বলিউড তারকা রণবীর কাপুর। এরপর পরিবার ছেড়ে নিজের বাড়িতে উঠেছেন। লকডাউনের শুরুতে রণবীরের সঙ্গে তাঁর অ্যাপার্টমেন্টে ছিলেন প্রেমিকা আলিয়া ভাট। এবার আলিয়ার বাড়িতে থাকছেন রণবীর। সম্প্রতি আলিয়ার ইনস্টাগ্রাম লাইভে দেখা গেল রণবীরকে।

কবে বিয়ে করবেন আলিয়া ভাট ও রণবীর কাপুর?

বলিউড তারকারা প্রয়ই ভক্তদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতে সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভ করেন। দর্শকদের প্রশ্নের উত্তর দেন। তেমনই সম্প্রতি ইনস্টাগ্রামে লাইভ করেন আলিয়া। সেখানে তিনি প্রাণী আর প্রকৃতির প্রতি ভালোবাসার কথা বলছিলেন। এমন সময় দেখা যায় প্রেমিক রণবীর কাপুরকে। যখন আলিয়া হাতি দেখার অভিজ্ঞতা ভাগ করে নিচ্ছিলেন ভক্তদের সঙ্গে, সেই সময় তাঁর পেছনের কাচে রণবীরের ছায়া দেখতে পান ভক্তরা। সাদা শার্ট ও গাঢ় রঙের প্যান্ট পরে লিভিং রুমে ঘুরছেন রণবীর।

রণবীর কাপুর ও আলিয়া ভাট

ভিডিওতে রণবীরকে দেখতেই আলিয়ার ভক্তরা মজার মজার মন্তব্য শুরু করেন। একজন লেখেন, ‘ইচ্ছে করেই রণবীরকে দেখালেন নাকি? যে সে আপনার বাড়িতে এসে উঠেছে। লকডাউনের শুরুতে তো আপনি ওর বাসায় ছিলেন!’ আরেকজন লিখেছেন, ‘আপনারা একসঙ্গেই থাকেন?’ আলিয়া আর রণবীর দুজনই করোনায় আক্রান্ত হয়েছিলেন। সেরে উঠে মালদ্বীপে ঘুরেও এসেছেন। মহামারিকালে মালদ্বীপ গিয়ে ব্যাপক সমালোচনার শিকারও হয়েছেন।

রণবীর কাপুর ও আলিয়া ভাট

বছর তিনেক ধরে প্রেম করছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। ২০২০ সালে এক সাক্ষাৎকারে রণবীর নিজেই জানিয়েছিলেন, করোনা মহামারি দেখা না দিলে হয়তো এত দিনে আলিয়ার সঙ্গে বিয়েটা সেরেই ফেলতেন। শিগগিরই বড় পর্দায় ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায় প্রথমবারের মতো একসঙ্গে দেখা দেবেন এই জুটি। যেকোনো সময় বিয়ের ঘোষণা দিতে পারেন তাঁরা। ২০২০ সালেই আলিয়া মায়ের পরামর্শে সব্যসাচী মুখার্জি, মনীষ মালহোত্রা আর অনামিকা খান্নাদের দিয়ে বিয়ের লেহেঙ্গা বানিয়ে রেখেছেন। ব্যাপক পরিকল্পনাও চলছিল। তবে বাদ সাধল এই করোনা।

ভক্তরা বানিয়েছে আলিয়া ও রণবীরের কাল্পনিক এই বিয়ের ছবিটি