
আগামীকাল সারা দেশের প্রায় ৭০টি প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পাচ্ছে রাজু চৌধুরী পরিচালিত ইঞ্চি ইঞ্চি প্রেম ছবিটি। তিতাস কথাচিত্রের ব্যানারে ছবিটিতে অভিনয় করেছেন বাপ্পী, ববি, সাথী, শ্রাবণ, আফজাল শরীফ, রীনা খান, সোহেল খান, রেবেকা, ডি জে সোহেল প্রমুখ।
ছবির সব গান লিখেছেন দ্বীপ। সংগীত পরিচালনা করেছেন আহমেদ হুমায়ূন। গানে কণ্ঠ দিয়েছেন কনা, মীম, আহমেদ হুমায়ূন, রূপম, প্রতীক হাসান ও রমা।