একসঙ্গে এমা আর প্যাটিনসন

এর আগে হ্যারি পটার সিরিজের ছবিতে তাঁদের দুজনকে দেখা গেছে একসঙ্গে। হ্যারি পটার অ্যান্ড দ্য গবলেট অব ফায়ার ও হ্যারি পটার অ্যান্ড দি অর্ডার অব দ্য ফিনিক্স ছবিতে তাঁরা কাজ করেছিলেন একসঙ্গে। এবার হ্যারি পটার-এর বাইরের অন্য ছবিতে প্রথমবারের মতো একসঙ্গে দেখা যাবে রবার্ট প্যাটিনসন ও এমা ওয়াটসনকে। ২০০৪ সালে নির্মিত ডার্ক আর্ক-এর নতুন সংস্করণে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তাঁরা। রহস্য, রোমাঞ্চ আর হাস্যরসে ভরপুর এই ছবিতে আরও অভিনয় করবেন ক্যাসি অ্যাফ্লেক।