বলিউড তারকা সঞ্জয় দত্তের প্যারোলে মুক্তির মেয়াদ শেষ হয়েছে। গতকাল শনিবার তিনি কারাদণ্ড ভোগের জন্য ফিরে যান মহারাষ্ট্রের পুনের কেন্দ্রীয় ইয়েরওয়াড়া কারাগারে। গত বছর ২১ ডিসেম্বর প্যারোলে মুক্তি পান সঞ্জয়। এরপর স্ত্রী মান্যতার অসুস্থতার কারণ দেখিয়ে দুই মাস অতিরিক্ত প্যারোলে মুক্তি ভোগ করার আদেশ পান তিনি। এই মেয়াদ গতকাল শেষ হয়।
সঞ্জয় দত্ত এর আগে নিজের অসুস্থতার কারণে ১ অক্টোবর থেকে দুই দফায় ১৫ দিন করে মোট ৩০ দিনের জন্য প্যারোলে মুক্তি পেয়েছিলেন।
১৯৯৩ সালের মুম্বাই বিস্ফোরণ ঘটনায় বেআইনি অস্ত্র রাখার দায়ে অভিযুক্ত হয়ে সঞ্জয় দত্ত পাঁচ বছরের কারাদণ্ড ভোগ করছেন।