সিলেটের গোয়াইনঘাট উপজেলার শিল্পকলা একাডেমীর উদ্যোগে গতকাল শনিবার রাত সাড়ে আটটায় প্রথমবারের মতো মঞ্চস্থ হলো নাটক অশ্রু দিয়ে লেখা। উপজেলা কমপ্লেক্সের খোলা মাঠে কয়েক হাজার দর্শক উপভোগ করে এ নাটক। গোয়াইনঘাট শিল্পকলা একাডেমীর প্রথম এ নাটক নিয়ে সংস্কৃতি-কর্মীদের মধ্যে মাস খানেক ব্যাপক উৎসাহ-উদ্দীপনা চলছিল। নাটকের সফল মঞ্চায়ন আয়োজকদের উৎসাহ জুগিয়েছে।