তানভীর মোকাম্মেলের জীবনঢুলী ছবিটি এখনো ঢাকার প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি। তার আগেই জয়পুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগের জন্য মনোনীত হয়েছে ছবিটি। ১ থেকে ৫ ফেব্রুয়ারি ভারতের জয়পুরে অনুষ্ঠিত হবে এই উৎসব। উৎসবে অংশ নেবেন তানভীর মোকাম্মেল।