দিনাজপুর শিল্পকলা একাডেমী মিলনায়তনে শুরু হয়েছে চার দিনব্যাপী রংপুর বিভাগীয় শিশু নাট্যোৎসব। বাংলাদেশে শিল্পকলা একাডেমীর সহযোগিতায় পিপলস থিয়েটারের আয়োজনে গতকাল শুক্রবার সকালে ছিল উদ্বোধনী অনুষ্ঠান। উৎসবে রংপুর, দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলার ১৭টি শিশু নাট্যদল নাটক মঞ্চস্থ করবে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সাংসদ ইকবালুর রহিম। উদ্বোধন করেন গ্রুপ থিয়েটার ফেডারেশনের প্রেসিডেন্ট লিয়াকত আলী।