দেশ গুণীজন পদক পাচ্ছেন ফরিদুর রেজা সাগর

দেশ সাংস্কৃতিক গোষ্ঠী—জার্মানিপ্রবাসী বাংলাদেশিদের একটি সংগঠন। ২০১২ সাল থেকে সংগঠনটি সাংস্কৃতিক ব্যক্তিত্বদের ‘দেশ গুণীজন’ পদক দিয়ে আসছে। এ বছর পদকটি পাচ্ছেন শিশুসাহিত্যিক ও মিডিয়াব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগর। গত বছর এই পদক পেয়েছিলেন অভিনেতা, নির্মাতা ও নাট্যব্যক্তিত্ব আফজাল হোসেন। ২৭ এপ্রিল জার্মানির ফ্রাঙ্কফুর্টে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ফরিদুর রেজা সাগরের হাতে এ পুরস্কার তুলে দেবেন ফ্রাঙ্কফুর্টের মেয়র। বিজ্ঞপ্তি।