ঋতুরাজ বসন্ত উপলক্ষে ফরিদপুরে গতকাল শনিবার আয়োজন করা হয় বসন্তসন্ধ্যার। শহরের অম্বিকা ময়দানে জেলা শিল্পকলা একাডেমীর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।ফরিদপুরের জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ অনুষ্ঠান উদ্বোধন করেন। এরপর ছিল স্থানীয় শিল্পীদের পরিবেশনায় বসন্তের গান ও নাচ।