বিদ্যার বদলে সোনাক্ষী

লুটেরা সিনেমার জন্য প্রথম পছন্দ ছিলেন বিদ্যা বালানই। সেটা ২০০৭ সালের কথা। তাঁর সময় না মেলাতেই নেওয়া হয় সোনাক্ষী সিনহাকে। তবে এ নিয়ে খেদ নেই বিদ্যার। ছবির প্রোমো দেখেই তিনি ফোন করেছিলেন পরিচালক বিক্রমাদিত্য মোতওয়ানিকে। প্রশংসা করেছেন সোনাক্ষী সিনহার। একই সময়ে প্রচারণা চলছে বিদ্যা বালান-ইমরান হাশমি অভিনীত ঘনচক্কর ছবির। গত বছর কাহানি ছবির জন্য ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছিলেন বিদ্যা বালান। এ বছর লুটেরার জন্য ফিল্মফেয়ার পুরস্কার পাওয়ার আশা করছেন সোনাক্ষী। দেখা যাক, বিদ্যাকে হারাতে পারেন কি না। ফিল্মফেয়ার।