গুলশানে বেঙ্গল ফাউন্ডেশনের নতুন সাংস্কৃতিক কেন্দ্র এবং আর্ট গ্যালারি বেঙ্গল আর্ট লাউঞ্জের আয়োজনে আজ বৃহস্পতিবার থেকে পাঁচজন শিল্পীর ‘ফ্রিফল’ শীর্ষক দলগত চিত্রকলা প্রদর্শনী শুরু হবে। সন্ধ্যা সাতটায় গুলশান-১-এর বেঙ্গল আর্ট লাউঞ্জে ১৯ দিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করবেন আমেরিকান সেন্টারের পরিচালক লরেন লাভলেস। অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন এ প্রদর্শনীর কিউরেটর শিল্পসমালোচক ও বাংলাদেশে ইতালির রাষ্ট্রদূত মি. জর্জিও গুইলিয়েলমিনো।প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিল্পীরা হলেন শেহ্জাদ চৌধুরী, ইয়াসমীন জাহান, হাসানুর রহমান, সালজার রহমান ও আয়েশা সুলতানা। প্রদর্শনীতে মোট চিত্রকর্মের সংখ্যা ৪০টি। প্রদর্শনী আগামী ১১ জুন পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে।