
বুদ্ধি হওয়ার পর থেকে দেখছি, চারদিকে অনেক অনিয়ম হয়। বড় হওয়ার পর এটা আরও বেশি করে টের পাচ্ছি। এখন তো মনে হয়, মুখোশধারীরাই এসব করে বেড়ান। অন্যের ক্ষতি করে চুপচাপ পার পেয়ে যান। আপাতদৃষ্টিতে সমাজে এঁদের চেনা মুশকিল। আমার প্রায়ই মনে হয়, ইশ্! আমার কাছে যদি একটা জাদুর চেরাগ থাকত! ওই চেরাগের শক্তি দিয়ে আমি এসব মুখোশধারীদের চিনে ফেলব। তারপর হ্যামিলিনের বাঁশিওয়ালার মতো একটি বাঁশিতে ফুঁ দিলেই তাঁরা সবাই আমার পিছু পিছু আসতে থাকবেন। শাহবাগের যে প্রজন্ম চত্বর আছে, সেখানে সব অপরাধীদের জড়ো করতে পারতাম। তাহলে সবাই এসব অনিয়মকারীদের চিনে ফেলত!